Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ফিরে আসছে বিলুপ্তপ্রায় আগুন চোখা আংগুস মাছ
বিভাগীয় সংবাদ

ফিরে আসছে বিলুপ্তপ্রায় আগুন চোখা আংগুস মাছ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 31, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিলুপ্তপ্রায় মাছ আংগুস। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। অঞ্চলভেদে আংগুস মাছ আগুন চোখা, আংরোট ও কারসা নামেও পরিচিত। নদীর এ মাছটি দেশের নদ-নদীগুলোতে একসময় বেশ মিলত। কিন্তু বর্তমানে আংগুস মাছটির দেখা নেই বললেই চলে। তবে আশার কথা, এবার দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে বিলুপ্তপ্রায় আংগুস মাছের। যার বৈজ্ঞানিক নাম ‘খধনবড় ধহমৎধ’। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নীলফামারী জেলার সৈয়দপুর উপকেন্দ্র থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 ফিরে আসছে বিলুপ্তপ্রায় আংগুস মাছ

এর আগে ২০১৮ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর স্বাদু পানি উপকেন্দ্রে তিস্তা, চিকলী ও আত্রাই থেকে আংগুসের পোনা সংগ্রহ করে গবেষণা শুরু হয়েছিল। পরে ২০২০ সালের শেষের দিকে বিজ্ঞানীরা মাছটির কৃত্রিম প্রজননে সফলতা পান। জানা গেছে, মিঠা পানির আংগুস মাছ আকারে ৩০০ গ্রাম পর্যন্ত হয়। একটি স্ত্রী আংগুস মাছের ডিম ধারণক্ষমতা আকারভেদে ২০-৫০ হাজারটি। সাধারণত মাছটি ৬০-৭০ গ্রাম হলেই পরিপক্ব ও প্রজননক্ষম হয়ে যায়। এর প্রজননকাল মে মাস থেকে আগস্ট পর্যন্ত। তবে জুন-জুলাই মাসে সর্বোচ্চ প্রজনন হয়।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আংগুস মাছ তিস্তা অববাহিকার মাছ। এ মাছটি বর্তমানে বিপন্নের তালিকাভুক্ত। ফলে মাছটি সংরক্ষণের লক্ষ্যে ইনস্টিটিউট থেকে গবেষণা পরিচালনা করে এরই মধ্যে কৃত্রিম প্রজনন ও অন-স্টেশন চাষ প্রযুক্তি উদ্ভাবন করেছে। এখন মাঠপর্যায়ে এর পরীক্ষামূলক চাষাবাদ চলছে। নীলফামারী থেকে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের আওতায় বৈরালী মাছের সঙ্গে বিলুপ্তপ্রায় আংগুস মাছের মিশ্রচাষ করা হচ্ছে। চাষির পুকুরে মাছের দৈহিক বৃদ্ধির হার এবং পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পেতে নিয়মিত গবেষকরা তদারকি করছেন।

Advertisement

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান, মাছটি প্রায় হারিয়ে যাচ্ছিল। এর কৃত্রিম প্রজনন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় পোনা প্রাপ্তি সহজ হয়েছে এবং এই মাছটিও শিগগিরই চাষাবাদে আনার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের বিজ্ঞানীরা এরই মধ্যে মাছটি চাষাবাদ করে প্রাথমিকভাবে সফলতাও পেয়েছেন।

উল্লেখ্য, দেশের বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণে এরই মধ্যে বেশ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বিলুপ্তপ্রায় ৬৪ প্রজাতির মাছের মধ্যে এ প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪০ প্রজাতির মাছকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa