জুমবাংলা ডেস্ক: কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ রবিবার রাত ৯টায় বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশ্বকাপ ফুটবল শুরুর পর থেকেই এই আয়োজন নিয়ে আনন্দ-আবেগ-উচ্ছ্বাসে মেতে আছে পুরো দেশ। যা ফাইনালকে ঘিরে ভিন্নমাত্রা পেয়েছে। বিশ্বকাপ ফাইনাল খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রাহ্মণবাড়িয়া শহরে দেড় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনসেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে রিজার্ভ সদস্যদের।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ

Advertisement

এসপি জানান, বড় পর্দায় যেখানে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শন করা হবে সেখানে পুলিশের একাধিক টিম তৎপর থাকবে। জেলা গোয়েন্দা শাখার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাদা পোশাকে পুলিশ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তা রোধ করবে। এ ছাড়া পুলিশ লাইনসে রিজার্ভ পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। সে সময় ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

৭৩ হাজার টাকায় গরু ক্রয়, এক হাজার মানুষকে খাওয়াবেন আর্জেন্টিনার সমর্থকরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.