Advertisement

স্পোর্টস ডেস্ক : কম্পিউটারের মাউস, ক্যামেরা, স্কুলের ডেস্ক চেয়ার, নানা দিক দিয়েই বঞ্চিত ‘ন্যাটা’রা৷ কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে খেলাধুলায় হয়তো তারা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন৷

সাকিব আল হাসান
সাকিবের কথা আর নতুন করে বলার কী আছে! একের পর এক সাফল্য আর রেকর্ড ভাঙা ম্যাচ খেলে নিজেকে অন্য কাতারে নিয়ে গেছেন শুধু বাংলাদেশের না, বিশ্বের সেরা এই অলরাউন্ডার৷ টি-টোয়েন্টি, ওডিআই ও টেস্ট— এই তিন ফরম্যাটেই একইসময়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়া প্রথম ও একমাত্র ক্রিকেটারের নাম সাকিব৷ ব্যাটে-বলে এমন টানা নৈপুন্য অনেকদিন দেখেনি ক্রিকেট বিশ্ব৷

ওয়াসিম আকরাম
জরিপ যেই করুক, সর্বকালের সেরা বোলারদের তালিকায় পাকিস্তানের ওয়াসিম আকরামের নাম সবার ওপরের দিকেই থাকবে৷ কিন্তু বাঁহাতি ফাস্ট বোলারদের সেরা বাছাইয়ে ওয়াসিম আকরামের বিকল্প নেই৷ বলে রাখা ভালো, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৫০০ উইকেটের সীমা পেরোনো প্রথম বোলার এই বাঁহাতি৷

সৌরভ গাঙ্গুলি
শুধু সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন নয়, আধুনিক ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক হিসেবেও বিবেচনা করা হয় বাঙালি সৌরভকে৷ একদিনের আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে ১১ হাজারের বেশি রান করেছেন বঙ্গ বিভূষণ উপাধি পাওয়া এই ক্রিকেটার৷ বাঁহাতে ব্যাট করলেও বোলিং অবশ্য তিনি ডান হাতেই করতেন৷

মার্টিনা নাভ্রাতিলোভা
চেকোস্লোভাকিয়ায় জন্ম নেয়া এই মার্কিন টেনিস তারকা লন টেনিস জগতের এক কিংবদন্তী৷ টানা ৩৩২ সপ্তাহ সিঙ্গেলসে এবং রেকর্ড ২৩৭ সপ্তাহ ডাবলসে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ছিলেন তিনি৷ শুধু তাই নয়, ২০০ সপ্তাহের বেশি দুই ফরম্যাটেই শীর্ষ স্থান ধরে রাখা একমাত্র টেনিস খেলোয়াড় এই বাঁহাতি তারকা৷

মনিকা সেলেস
যুগোস্লাভিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে লন টেনিস খেলেছেন মনিকা সেলেস৷ ১৯৯০ সালে মাত্র ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতে রেকর্ড করেন মনিকা৷ ২০ বছর হওয়ার আগেই তার ঝুলিতে জমা হয় আটটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা৷ ১৯৯৩ সালে এক ম্যাচ চলাকালে তার ওপর নয় ইঞ্চি ধারালো ছুরি নিয়ে আক্রমণ করে বসেন এক ব্যক্তি৷ দুই বছর পর ফিরে এলেও আর আগের মতো উজ্জ্বল হয়ে উঠতে পারেননি মনিকা সেলেস৷

রাফায়েল নাদাল
এখনও দুর্দান্ত ফর্মে খেলে চলেছেন বাঁহাতি এই টেনিস তারকা৷ এই মুহূর্তে পুরুষ এককে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে৷ এখন পর্যন্ত ১৮টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন নাদাল৷ এটিপি ট্যুর মাস্টার্সের ১০০০-এর ৩৫টি শিরোপা জিতে করেছেন রেকর্ড৷

মোহাম্মদ আলী
মোহাম্মদ আলীর সম্পর্কে আর নতুন করে কীই বা বলা যেতে পারে? ভক্তরাই আদর করে তাকে ডাকতেন ‘দ্য গ্রেটেস্ট’৷ বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের সেরা বক্সার হিসেবে বিবেচনা করা হয় মোহাম্মদ আলীকে৷ হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নশিপ তিনবার পুনরুদ্ধার করা একমাত্র বক্সার তিনি৷ ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে সেনাবাহিনীতে যোগ না দেয়ায় সাজা পেলেও, এ অবস্থান অনেকের কাছেই তাকে প্রতিষ্ঠা করেছেন সম্মানের আসনে৷

লিওনেল মেসি
ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা ফুটবলার মনে করা হয় আর্জেন্টাইন এ খেলোয়াড়কে৷ ভক্তদের কাছে ‘ভিনগ্রহের খেলোয়াড়’ হিসেবে পরিচিতি পাওয়া মেসি ক্লাবের পক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও তেমন কিছু এনে দিতে পারেননি নিজের দেশকে৷ স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলে লা লিগা, উয়েফাসহ বিভিন্ন আন্তর্জাতিক শিরোপা জিতেছেন৷ কিন্তু দেশের পক্ষে ২০০৮ সালে অলিম্পিকে সোনাই তাঁর ক্যরিয়ারের সর্বোচ্চ অর্জন৷

দিয়েগো মারাদোনা
যেকোনো বিবেচনায় ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন মারাদোনা৷ ফিফার ঘোষণা করা বিংশ শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতিতে মারাদোনার সঙ্গে অবশ্য ভাগ বসিয়েছিলেন আরেক কিংবদন্তি পেলেও৷ বাম পা দিয়ে দুর্দান্ত খেললেও হাতের ব্যবহারেও কম ছিলেন না এই লেজেন্ড৷ ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর বাঁহাত দিয়ে করা গোলটি এত বছর পরও জোগায় বিতর্কের রসদ৷ সূত্র : ডয়চে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.