Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিশ্বনেতাদের তুলোধুনো করলেন কিশোরী গ্রেটা
আন্তর্জাতিক

বিশ্বনেতাদের তুলোধুনো করলেন কিশোরী গ্রেটা

By Shamim RezaSeptember 24, 20192 Mins Read
Advertisement

greta-thunberg-20190924184741আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতার জন্য বিশ্ব নেতাদের ‘বিশ্বাসঘাতক’ বলে নিন্দা করে আবেগপূর্ণ বক্তৃতা করেছেন সুইডেনের কিশোরী জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গ। সোমবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির জলবায়ু সম্মেলনে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক বিশ্বনেতা।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, উপস্থিত বিশ্বনেতাদেরকে তীব্র কটাক্ষ করে আবেগময় কণ্ঠে জলবায়ু পরিবর্তন নিয়ে গোটা বিশ্বের রাষ্ট্রনেতাদের অবহেলার কথা উল্লেখ করে ১৬ বছর বয়সী থানবার্গ তার বক্তব্য পেশ করে।

বক্তৃতার শুরুতেই প্রচন্ড আক্রমণাত্মকভাবে কথা বলা শুরু করেন থানবার্গ। বিশ্বনেতাদের উদ্দেশে গোটা বিশ্বের তরুণ ও যুব সমাজের হয়ে সে কী বার্তা দিতে চায় এমন প্রশ্ন করা হলে গ্রেটা থানবার্গ বলে, ‘আমাদের বার্তা হলো, আমরা আপনাদের ওপর নজর রাখছি।’

কিশোরী এই জলবায়ু আন্দোলনকারী বলে, ‘বাস্তুসংস্থান ধসে পড়ছে, গোটা বিশ্ব আজ গণবিলুপ্তির (মানুষসহ সকল প্রাণী) হুমকির মুখে অথচ আপনারা সবাই টাকার কথা বলছেন, আপনারা যার যার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে ভাবছেন। এই সাহস আপনাদের হয় কীভাবে?’

জাতিসংঘের জলবায়ু বিষয়ক ওই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে জলবায়ু পরিবর্তনের বিষয়ে ২০১৫ সালে সারা বিশ্ব চুক্তিবদ্ধ হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।

থানবার্গ তার বক্তব্যে গোটা বিশ্বের তরুণ সমাজের সঙ্গে বিশ্বনেতারা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করে। সরকারপ্রধানদের উদ্দেশে সে বলে, ‘আপনারা আমাদের সঙ্গে প্রতারণা করছেন, আমাদের ব্যর্থ করে দিচ্ছেন। আপনাদের বিশ্বাসঘাতকতা বুঝতে পারছে যুবসমাজ।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে কার্বন নিঃসরণের বিষয়ে বিশ্বনেতারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে ভাবা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক হুমকির মুখে থাকা পৃথিবীকে বাঁচাতে গোটা বিশ্বের লাখো তরুণ-যুবক বিক্ষোভ করার পর গতকাল একদিনব্যাপী এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়।

তবে থানবার্গের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের ফলে গোটা পৃথিবী কী মারাত্মক ঝুঁকির মুখে আছে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই তা বলে আসলেও এবারের সম্মেলনেও বৈশ্বিক এই ঝুঁকি মোকাবিলায় নতুন কোনো পরিকল্পনা বিশ্ববাসীর সামনে হাজির করতে পারবেন না বিশ্বনেতারা।

কিশোরী এই জলবায়ু আন্দোলনকারী বলে, ‘আপনারা আপনাদের ফাঁকা বুলি দিয়ে আমার স্বপ্ন এবং আমার শৈশব চুরি করেছেন। ভবিষ্যত প্রজন্মের চোখ আপনাদের এখন আপনাদের ওপর। যদি আপনারা আমাদের ব্যর্থ করতে চান তাহলে আমি বলছি, আপনাদের আমরা কখনোই ক্ষমা করবো না।’

থানবার্গ বিশ্বনেতাদের উদ্দেশে বলে, ‘এই সবকিছুই ভুল। আমার এখানে থাকা উচিত নয়। মহাসাগরের ওপারের স্কুলে আমার থাকার কথা। আমরা এভাবে চলতে দেব না।’ রাষ্ট্র প্রধানদের উদ্দেশে সে বলে, ‘তারা শিশুদের অধিকার রক্ষায় কাজ করবে বলে প্রতিশ্রুতি দিলেও আদৌ তারা কিছুই করছে না।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক করলেন কিশোরী গ্রেটা তুলোধুনো বিশ্বনেতাদের
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.