Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর ছবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর ছবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কMay 2, 20232 Mins Read

বাংলাদেশকে প্রায় ২৪ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশকে ৫টি প্রকল্পে সোয়া ২ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ২৪ হাজার কোটি টাকার মতো) ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ বিষয়ে ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার (১ মে) বিশ্বব্যাংকের সদরদফতরের প্রিস্টন অডিটোরিয়ামে একটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশকে প্রায় ২৪ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

Advertisement

ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল সোমবার (১ মে) বিশ্বব্যাংক প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর একাংমের একটি ছবি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রিস্টন অডিটোরিয়ামে ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অধিবেশন চলাকালে দুই পক্ষের মধ্যে চুক্তিটি সই হয়।

ভাষণ শেষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে পদ্মা সেতুর একটি ছবি তুলে দেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা হয়েছিল।

বাংলাদেশ কখনো ঋণের ফাঁদে পড়েনি বলে সাফ জানিয়ে দেন শেখ হাসিনা। তিনি বলেন, বাইরের চাপে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করার বিষয়টি ভীষণ হতাশাব্যঞ্জক।

তবে আগামী দিনে বিশ্ব ব্যাংককে অবশ্যই তার মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন এবং উন্নয়ন অর্থায়নের প্রতি মনোযোগী থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে ডিজিটাল ও ভৌত অবকাঠামোতে বিশ্বব্যাংকসহ বৈশ্বিক উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের সঙ্গে আরও অধিক অংশীদারত্ব গড়ে তুলতে চাইছে বলেও জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa