
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বিমানবন্দরের নতুন এই প্যাসেঞ্জার টার্মিনালের চূড়ান্ত নকশা অনুমোদন করেছেন। টার্মিনালটি নির্মাণে ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয় হবে বলে জানিয়েছেন তিনি।
মাকতুম বলেন, নির্মাণ শেষ হলে আল মাকতুম হবে ২৬ কোটি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। একইসঙ্গে এটি হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচগুণ বড় আকারের।
এ বিমানবন্দরে ৪০০টি টার্মিনাল গেট এবং ৫ টি রানওয়েও থাকবে।
স্থানীয় বৃহত্তর বিমান পরিবহন সংস্থা এমিরেটস এবং এর ছোট অংশীদার ফ্লাইদুবাই এ বিমাবন্দরে স্থানান্তরিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



