Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বে নতুন সমীকরণ : আসছে পশ্চিম এশিয়ার কোয়াড
আন্তর্জাতিক

বিশ্বে নতুন সমীকরণ : আসছে পশ্চিম এশিয়ার কোয়াড

By Saiful IslamJuly 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ‘গোলযোগপূর্ণ’ বিশ্বে নতুন সমীকরণ প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত নতুন একটি জোট গঠন করতে যাচ্ছে। পশ্চিম এশিয়ার কোয়াড হিসেবে অভিহিত এই জোটের লক্ষ্য বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার বলে জানানো হয়েছে। দেশগুলো অবশ্য একে বলছেন ‘আই২ইউ২’। আজ বৃহস্পতিবার চার দেশের নেতারা একত্রিত হবেন বলে ধারণা করা হচ্ছে। ভারত (ইন্ডিয়া) ও ইসরাইলের ইংরেজি বানানের অদ্যাক্ষর দিয়ে আই২ এবং যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের বানান থেকে ইউ২ দিয়ে এই নামকরণ করা হয়েছে।
বিশ্বে নতুন সমীকরণ : আসছে পশ্চিম এশিয়ার কোয়াড

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ির লাপিদ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সংযুক্ত আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ বৃহস্পতিবার একত্রিত হচ্ছেন। তারা নবায়নযোগ্য জ্বালানি মজুদ স্থাপনা এবং খাদ্য করিডোর নিয়ে আলোচনা করবেন।

উচ্চ মুদ্রাস্ফীতি, খাদ্যদ্রব্যের উচ্চমূল্য, জ্বালানি তেলের সঙ্কট, মহামারীতে জর্জরিত বিশ্বে ক্রমবর্ধমান অনিশ্চতার প্রেক্ষাপটে এই জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে এই শীর্ষ বৈঠক হতে যাচ্ছে।

এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি খাদ্য করিডোরের ঘোষণা আসতে পারে। যৌথ করিডোরে দুবাইভিত্তিক ইমার গ্রুপ ভারতের মেগা ফুড পার্কে পাঁচ বিলিয়ন বিনিয়োগ করতে পারে। বৈশ্বিক খাদ্য সঙ্কটের মধ্যে এই করিডোর খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হতে পারে। এর পাশাপাশি ভারত আবু ধাবি ন্যঅশনাল ওয়েল কোম্পানির সাথে অংশীদারিত্বে দক্ষিণ ভারতে ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ চালু করতে পারে।

২০২০ সালে ভারত শস্য, চিনি, ফল, সব্জি, চা, গোশত, সামুদ্রিক খাবার ইত্যাদি রফতানি করে ১.৮৯ বিলিয়ন ডলার আয় করেছে। আর তারা খাদ্য আমদানি করেছে ৩৬৩ মিলিয়ন ডলারের।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য এখন ৫৯ বিলিয়ন ডলারের। চীন ও যুক্তরাষ্ট্রের পর ২০১৯-২০ সময়ে আমিরাত ছিল ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

সূত্র : আলজাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa