Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর বিশ্ব ইজতেমার চলছে দ্বিতীয় দিনের বয়ান
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বিশ্ব ইজতেমার চলছে দ্বিতীয় দিনের বয়ান

By rskaligonjnewsJanuary 11, 2020Updated:January 11, 20203 Mins Read

বিশ্ব ইজতেমার চলছে দ্বিতীয় দিনের বয়ান

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ইবাদত-বন্দেগী, জিকির-আসকার ও দেশ-বিদেশের শীর্ষ আলেমগণের বয়ান শুনে টঙ্গীর বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের প্রথম দিন অতিবাহিত করেছেন মুসল্লিরা।

শনিবার চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন।

আজ বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশে মাওলানা আব্দুল মতিন বায়ান বাংলায় তরজমা করছেন বলে জানিয়েছেন ইজতেমা ময়দানের মুরব্বী ইঞ্জিনিয়ার মাহফুফুর রহমান। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথমপর্ব আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের উদ্দেশ্যে তাবলিগের জামাতের শীর্ষ স্থানীয় আলেমগণ কোরআন-হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে বয়ান করেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত এ বয়ান অনুষ্ঠিত হয়।

এবারের বিশ্ব ইজতেমার প্রথমপর্বে শুরু হয় শুক্রবার বাদ ফজর মাওলানা ওবায়দুল্লাহ খুরশীদের আম বয়ানের মধ্য দিয়ে। দুপুরে ময়দানে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহৎ জুমার নামাজ। জুমার নামাজে ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের পাশাপাশি ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলার লাখ লাখ মুসল্লি অংশ নেন।

এছাড়া বাদ জুমা শেখ ইউসুফ, বাদ আছর মাওলানা ইহসান, বাদ মাগরিব আহম্মদ লাট বয়ান করেন। মূল বয়ান উর্দূতে হলেও বিশ্ব ইজতেমায় অংশ নেয় বিভিন্ন ভায়াভাষী মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলা, ইংরেজী, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়।

ইজতেমার প্রথম পর্বে দেশের ৬৪ জেলার মাওলানা জুবায়ের অনুসারী দেশি বিদেশি মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর জন্য ইজতেমা ময়দানকে ৯২টি খিত্ত (ভাগে) ভাগ করা হয়েছিল। কিন্ত মুসল্লি সমাগম বেশি হওয়ায় ইজতেমা শুরুর আগের দিনই ময়দান পূর্ণ হয়ে যায়। পরে মুসল্লিরা নির্ধারিত খিত্তায় স্থান না পেয়ে তুরাগ নদীর পশ্চিমপাড়ে, ময়দান পাশ্ববর্তী কামারপাড়া সড়কে ও ফুটপাতে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে এবং খোলা জায়গায় অবস্থান নিয়ে ইজতেমায় অংশ নিচ্ছেন।

আগত বিদেশি মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিমপাশে তৈরি করা হয়েছে বিদেশি নিবাস। দ্বিতীয় দিনও ইজতেমায় যোগ দেয়া দেশ-বিদেশের মুসল্লিদের ময়দানে আসা অব্যহত রয়েছে। ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণরায় টঙ্গীর ইজতেমাস্থল এবং এর আশপাশ এলাকা এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার বাজ যোহর মাওলানা ইসমাইল, বাদ আসর মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম বয়ান করবেন।

আরো দুই মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দেয়া আরো দুই মুসল্লি শুক্রবার দিবাগত রাতে মৃত্যু বরণ করেছেন। তারা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার বিংলাবাড়ী এলাকার মৃত সোবাহানের ছেলে তমিজ উদ্দীন (৬৫) ও ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান (৬৫)। মো. শাহজাহানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এই দুই জনসহ এ পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দেয়া সাতজনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে চরঘাট থানার বনকিশোর এলাকর মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রাজ্জাক, সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলীর (৭০) মার যান।

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে চারদিন পর আগামি ১৭ -১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয়পর্ব। এ পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa