Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আসা আরো চার মুসল্লি মারা গেছেন। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ৭ মুসল্লির মৃত্যু হয়েছে।

এরা হলেন- রংপুরের পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির (৬০), ঝিনাইদহ সদরের কালাহাট গোপালপুর এলাকার লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম (৬৫), ঢাকার তুরাগ থানাধীন নলভোগ এলাকার ফজলুর রহমানে ছেলে ইলিয়াস মিয়া (৮৫) এবং গাইবান্ধার সাঘাটা থানার কামালেরপাড়া এলাকার ভিলু হাজীর ছেলে আব্দুর সোবাহান (৬৫) ।

শুক্রবার দিবাগত রাতে ও শনিবার ভোরে এই চার মুসল্লি মারা যান। বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

আব্দুস সোবাহান শনিবার ভোর সাড়ে ৬টায়, ইলিয়াস মিয়া শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়, হুমায়ুন কবীর শুক্রবার দিবাগত রাত দেড়টায় ও  আ ফ ম জহুরুল হক রাত দুইটায় মারা যান।

এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জের গোয়ারাবাজার থানার চাঁনপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে কাজী আলাউদ্দীন (৬২) মারা যান।

এ ছাড়া বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা যান মুসল্লি সুরুজ মিয়া (৬০) । একই রাতে টঙ্গী জংশনে ট্রেনের ধাক্কায় মারা যান গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার মুসল্লি গোলজার।

শুক্রবার বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে মাওলানা সা’দ অনুসারি  মুসল্লিরা অংশ নিচ্ছেন। কাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google