Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবসে গাজীপুরের কালীগঞ্জে উপজেলার ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে রোববার (০৫ জুন) সকালেউপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের একটি নতুন সড়কের দুই ধারে শতাধীক ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন তারা।

এ সময় ইউপি সদস্য মাহফুজুর রহমান, তুমলিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহরাম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রনি হায়দার সুমনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা শহীদ ময়েজউদ্দিন সড়কস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ শাখার সভাপতি আব্দুর রহমান আরমান। সাধারণ সম্পাদক রফিক সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি আশরাফুল আলম আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাফুজা আফরিন মনি, জীব ও বৈচিত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমরান হোসেন, সদস্য রাসেল মিয়া, মেহেদী হাসান ও মাহফুজুর রহমান জয় প্রমুখ।

পরে কালীগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের নেতৃবৃন্দ ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google