Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্ব পানি দিবসে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (০৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য বিষয় ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ দৃশ্যমান প্রভাব।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, কালীগঞ্জ পৌরকাউন্সিলর নুরে আলম শেখ, সাংবাদিক আহাম্মদ আলীসহ কালীগঞ্জ বাজারের ব্যবসায়িবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় ইউএনও মো. আসসাদিকজামান বলেন, দেশে ফসল উৎপাদন, সেচ ও গৃহস্থালিকাজে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার ক্রমশবৃদ্ধি পাচ্ছে। মাটির নীচে পানির আধার সুরক্ষা ও পানির গুনাগুন বজায় রাখতে ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সমনি¦ত ও সুষ্ঠু ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google