Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব রাজনীতির মোড়ল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে রাত ৯টা পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের ১৬ কোটিরও বেশি ভোটার নির্ধারণ করবেন কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। এরই মধ্যে চূড়ান্ত ভোটের দিনের আগে প্রায় ৮ কোটি মার্কিনী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন যেন ভোটের লড়াই নয়, স্নায়ুযুদ্ধ। টানটান উত্তেজনায় ভরপুর এমন হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই হয়েছে মার্কিন রাজনীতিতে।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের শেষ দিনেও দোদুল্যমান অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই প্রার্থী।

এবারের মার্কিন নির্বাচনে প্রাধান্য পাচ্ছে অভ্যন্তরীণ অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, গর্ভপাত, স্বাস্থ্য ব্যবস্থা ও অভিবাসন এবং বৈশ্বিক ইস্যুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশেষ করে ফিলিস্তিনে ইসরাইল বাহিনীর আগ্রাসন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ কোটি ১৪ লাখ। এদের মধ্যে ৫৩ শতাংশ নারী। এবারের নির্বাচনে নারীরা ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছেন। ভোট ফেরত জরিপ বলছে, আগাম ভোটে পুরুষের তুলনায় ৮ থেকে ১০ শতাংশ নারী ভোটার বেশি ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রে গর্ভপাত ইস্যুতে নারীর সিদ্ধান্তের পক্ষে ডেমোক্র্যাটদের অবস্থান। আর রিপাবলিকানরা সবসময় গর্ভপাতের বিরোধিতা করে আসছে।

যুক্তরাষ্ট্রের নারী অধিকার কর্মী ডা. ফাতেমা আহমেদ বলেন, ‘এবার যদি আমরা ঠিক মানুষকে ভোট না দেই তাহলে গর্ভপাত আইন থেকে শুরু করে নারীদের যে একটা ভয়েস আছে সেগুলো চলে যাবে।’

এদিকে, ভোটের ঠিক আগে কমলা হ্যারিস দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় দিনভর প্রচারণা চালিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্প টানা নির্বাচনী জনসভা করেছেন পর পর তিনটি রাজ্য মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায়।

শেখ হাসিনাকে নিয়ে কেন এত গোপনীয়তা দিল্লির

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.