
বার্তা সংস্থা এএনআই জানায়, ভারতের রাজস্থানের বিকানের জেলার সেরুনা গ্রামে ঘটনাটি ঘটেছে।
বন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, একটি মটর খেতের চারপাশে মৃত ময়ূরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। ওই বিষ মেশানো দানা শস্য খেয়েই মৃত্যু ঘটেছে বলে জানান তিনি।
ময়ূরগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অভিযুক্ত দোষী দিনেশ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে ওই কৃষকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



