Advertisement

জুমবাংলা ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা গ্রামের সুজন মিয়া পেশায় রঙ মিস্ত্রী। আজ শুক্রবার বিকেলে তার বিয়ের দিন ধার্যের কথা ছিল। হবু শশুরবাড়ির লোকজনের আপ্যায়নের জন্যে নিজ হাতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন। কিন্তু সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করতে থাকেন তিনি।

দুপুরে জুমার নামাজ পড়তে বুকে ব্যথা নিয়েই গ্রামের জামে মসজিদে যান সুজন। ব্যথা প্রচণ্ড আকার ধারণ করলে তিনি সিজদায় পড়ে যান এবং সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সহজ-সরল প্রকৃতির যুবক সুজনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছিলেন তার মা।

সুজনের বড়ভাই দবির মিয়া বলেন, ‘আজ ছিল তার চিনি-পান (বিয়ের দিন ধার্য) অনুষ্ঠান। জুমার নামাজের পর তার হবু শশুরবাড়ির লোকজন আসার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে প্রিয় ভাইটি পাড়ি জমাল না ফেরার দেশে।’

তিনি আরও বলেন, ‘আজ সকাল থেকে বুকে ব্যথা অনুভব করছিল সুজন। জুমার আজানের সময় বুকে ব্যথা নিয়েই সে মসজিদে চলে যায়। সেখানে গিয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে সিজদায় পড়ে সে। আর সিজদারত অবস্থায়ই সে মারা যায়। যদিও আমরা তাকে ওই অবস্থায় বিশ্বনাথ উপজেলা সদরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাই। তিনি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.