
চলতি সপ্তাহেই ‘হাফ পোস্ট’-এর সিনিয়র ফ্রন্ট পেজ সম্পাদক, ফিলিপ লুইস সেই বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেন। ছবিটি ইতোমধ্যে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
ওই দম্পতি জানান, তাদের আসল উদ্দেশ্য ছিল এই বিল পাঠানোর মাধ্যমে মানুষের মাঝে নৈতিকতা বোধ জাগিয়ে তোলা। কোনো দাওয়াতে, বিশেষত ডেস্টিনেশন ওয়েডিংয়ে খরচটা একটু বেশিই হয়। তাই সেখানে আসতে না পারলে আগে থেকে জানানো উচিত, এই ভদ্রতাটুকু যেন তারা শিখেন- এটাই বুঝাতে চেয়েছিলেন তারা।
তারা আরো বলেন, “আমরা চারবার জিজ্ঞেস করেছি সবাইকে, আপনি কি সত্যিই আসতে পারবেন?’ তারা বলেছেন, হ্যাঁ, পারব। এরপরেও তারা আসেননি। কিন্তু এটা যেহেতু জ্যামাইকাতে ডেস্টিনেশন ওয়েডিং ছিল, আয়োজকদের আগে থেকে টাকা পরিশোধ করতে হয়েছিল।”
দ্য নিউইয়র্ক পোস্ট এরই মধ্যে এই নবদম্পতিকে খুঁজে বের করেছে। বিলের প্রেরক সেই যুগলের নাম ডগ সিমন্স ও ডেড্রা ম্যাকগি। তারা দুজনেই শিকাগোর বাসিন্দা। সিমন্স মূলত বিলটি তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন; সঙ্গে হ্যাশট্যাগ ছিল ‘পেটি পোস্ট’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



