Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশনে ৩ সন্তানের জননী
ঢাকা বিভাগীয় সংবাদ

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশনে ৩ সন্তানের জননী

By Saiful IslamJune 10, 20202 Mins Read

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশনে ৩ সন্তানের জননী

Advertisement
জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ৩ সন্তানের জননী। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে।

গত দুই দিন যাবৎ ওই গ্রামের এলেম মাতুববরের মেয়ে মাকসুদা বেগম (৩৫) বিয়ের দাবী নিয়ে একই গ্রামের এমদাদুল মাতুববরের বাড়ির উঠানে মাদুর পেতে অনশন চালিয়ে যাচ্ছেন। আগে থেকেই বিবাহিত এমদাদুলেরও ৩ সন্তান রয়েছে।

এদিকে ঘটনার পর থেকে প্রেমিক এমদাদুল গা ঢাকা দিয়েছেন।

প্রেমিকা মাকসুদার ১৬ ও ১২ বছর বয়সী ২টি ছেলে ও ২ বছর বয়সী ১টি মেয়ে সন্তান রয়েছে। অপরদিকে এমদাদুলেরও ১৭ ও ১৩ বছর বয়সী দুটি ছেলে ও ৯ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

মাকসুদা ও তার পরিবার জানায়, দীর্ঘদিন যাবৎ তার সাথে (এমদাদুল) প্রেমের সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবে এমন প্রলোভনে তার সাথে এমদাদুল স্বামী-স্ত্রীর মত আচরণ করতে থাকে। গত এক বছর আগে তার স্বামী মারা যায়। এ সুযোগে তার মধ্যে ও প্রেমিক (এমদাদুলের) সাথে সম্পর্ক গভীর হয়ে উঠে এবং বিভিন্ন জায়গায় যোগাযোগের মাত্রা বেড়ে যায়। সম্প্রতি তাকে বিয়ের জন্য এমদাদুলকে চাপ প্রয়োগ করলে সে নানা ছলচাতুরী শুরু করে। এক পর্যায়ে প্রেমিক এমদাদুল তাদের মধ্যে গড়ে উঠা সম্পর্কের কথা অস্বীকার করে। তাই বাধ্য হয়ে এখানে এসে অনশন শুরু করেছি। দাবী মানা না পর্যন্ত অনশন চলবে।

বুধবার সকালে বাড়িতে গিয়ে দেখা যায় প্রেমিকা মাকসুদা বাড়ির মেঝেতে মাদুর পেতে বসে আছে। এলাকার শতশত উৎসুক লোক ভিড় করছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ আ. মোতালেব মাস্টার বলেন, প্রেমের দাবী নিয়ে মহিলাটি অনশন করছে।

বিষয়টিকে সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে অভিযুক্ত এমদাদুল মাতুববরের স্ত্রী বলেন, পুরো বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে। অভিযুক্ত এমদাদুলের ভাই ঘটনাটি স্বীকার করে বলেন, আমরা সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এদিকে কাউলীবেড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত দুদু মিয়া জানান, বিষয়টি আমি খোঁজ নিয়েছি। দুই পক্ষই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে। আমি দু’পক্ষের সম্মতিতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa