
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া উপজেলার কাজিরগাও (ডাকিজাঙ্গাল) গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। তিনি গত ১০-১২ দিন আগে বিয়ে করেছেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করলে দেড় ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, ফরিদ মিয়া মোটরসাইকেল যোগে কাজিরগাও থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দিক্রস রোড পারাপারের সময় সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ফরিদ মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদ মিয়া দুই মাস পূর্বে কাতার থেকে দেশে ফিরে ১০-১২ আগে বিয়ে করেছেন। ঘটনার দিন মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি যাবার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক দেবাশীষ দাশ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



