সংগৃহীত ছবি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার আবির্ভাবের পর ‘হোম অফিস’, ‘ওয়ার্ক ফ্রম হোম’ শব্দগুলোর সঙ্গে পরিচয় হয়েছে সকলের। ঘরে কিংবা দূরে বসেও যে অফিসের অনেক কাজকর্ম করা যায়, তার প্রমাণ আমরা পেয়েছি গত দেড় বছরে।

ঘরে থেকে অফিসের কাজকর্ম করলেও বিয়ের আসরে বসে ল্যাপটপ খুলে অফিসের কাজ করতে হবে, এমন ভাবনা অনেকের মাথায় হয়তো আসবে না। তবে এটাই করতে হয়েছে একজনকে। বিয়ের আসরে বরের বেশে বসে সামনে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করেছেন তিনি।

অবাক করা ঘটনাটি নিয়ে গতকাল সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, ভারতের এ ঘটনা নিয়ে চলতি মাসের শুরুতে ওই বিয়ের আসরের একটি ছোট্ট ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলোকচিত্রী জয়রাজ বিজয়সিংহ দেশমুখ।

ভিডিওতে দেখা যায়, মাথায় হলুদ রঙের পাগড়ি পরে বরের বেশে বিয়ের মণ্ডপে বসে আছেন একজন। কোলে রাখা একটি ল্যাপটপ। আর তাতে আপন মনে অফিসের কাজ করে যাচ্ছেন তিনি। চারপাশে অতিথিরা ভিড় করেছেন। একে একে কাছে আসছেন, বরের কাজকর্ম দেখছেন, এরপর চলেও যাচ্ছেন। বরের কোনো ভাবান্তর নেই! এক মনে ল্যাপটপে কাজ করছেন।

এরপর ক্যামেরা কনের দিকে ঘোরানো হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজনের সঙ্গে একটু দূরে বসে আছেন কনে। বসে বসে বরের কাজকর্ম দেখছেন আর হাসছেন। করোনাকালে বিয়ের আসরে যেসব আত্মীয় উপস্থিত হতে পারেননি, তাদের সঙ্গেও ভিডিও কলে কথা বলছেন।

এই ভিডিও পোস্ট করে জয়রাজ ক্যাপশনে লিখেছেন, ‘ব্যস্ত বর, হাসিমুখে কনে। বিয়ের আসরে আমি এমনটাই দেখেছিলাম।’ তবে বর ও কনের নাম–পরিচয় প্রকাশ করেননি তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.