rapeed

Advertisement
জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে রাতে আটকে রেখে ধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ওই কিশোরীকে শুক্রবার মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে যৌন নি’র্যাতনের শিকার ওই কিশোরীর পরিবার থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী।

প্রায় এক বছর ধরে বিদ্যালয়ে যাওয়ার-আসার পথে ওই কিশোরীকে (১৪) উত্যক্ত করত সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের জাভেদ হোসেন (২৬)। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক করেন।

গত বৃহস্পতিবার রাতে বিয়ে করার কথা বলে জাভেদ ওই কিশোরীকে বাড়ি থেকে ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় নিয়ে যান। এরপর কিশোরীকে একটি বাড়িতে রাতে আটরে রেখে ধ’র্ষণের পর তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান। শুক্রবার দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে পরিবারের লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর মা জানান, বৃহস্পতিবার রাত আটটার পর থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বেলা ১১টার দিকে মেয়ে ফোন করে ঘটনাটি জানান। এর পর বেলা ১২টার দিকে বানিয়াজুরী এলাকায় মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, বিয়ে করবে বলে আমার মেয়েকে জাভেদ নষ্ট করেছে। এরপর মেয়ের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে জাভেদ পালিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.