
ফরিদপুর কোতয়ালী থানার তদন্ত অফিসার মো. এনায়েত হোসেন জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। প্রথমে ৫ জন ও পরে ২ জনের লা’শ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেলে ভিতরে যাত্রীরা আটকে পড়ে। নিহতের সংখ্যা আর বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পড়ে বাসটি। এসময় ব্রিজের রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে পাঁচজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



