
শুক্রবার (২ আগস্ট) সিলেটের আখালিয়ায় প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় এই ঘটনা ঘটে। এদিন সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে প্রায় শতাধিক মানুষ আহত হন।
জানা গেছে, সংঘর্ষ চলাকালে হঠাৎ আখালিয়া বড়গুল এলাকার আমির আলীর ছেলে শফিক আলী মাটিতে পড়ে যায়। কে বা কারা গুলি করেছে দেখা যায়নি। এ সময় কেউ এগিয়ে না এলেও পুলিশ শিশুটিকে জাপটে বুকে জড়িয়ে ধরে হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে প্রথমে মাউন্ট এডোরা হাসাপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন। তবে সন্ধ্যার পরপরই গুজব ছড়ানো হয় যে, ছেলেটি মারা গেছে।
এদিকে ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি সুস্থ আছে এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত।
আটক সব সাধারণ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



