আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ বুরুন্ডির দীর্ঘকালীন রাষ্ট্রপতি পিয়েরে নকুনুঞ্জিজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। খবর বিবিসি’র।
গত শনিবার অসুস্থ হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু সোমবার হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০১৫ সালে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পিয়েরে নকুনুঞ্জিজার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় দেশটিতে। বুরুন্ডির সেনাবাহিনীর একজন অধিনায়ক বেসরকারি একটি রেডিও স্টেশন থেকে প্রেসিডেন্টকে অপসারণ করার ঘোষণা দিলে রাজধানী বুজুমবুরার রাস্তায় হাজার হাজার মানুষ উল্লাস শুরু করে।
এই ঘোষণা আসে এমন এক সময় যখন প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে, পাশের দেশ তানজানিয়া সফর করছিলেন।
আগামী আগস্ট মাসে পিয়েরে নকুনুঞ্জিজার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



