
এই বৃদ্ধার নিখোঁজ হওয়ার খবরটি উত্তর-পশ্চিমাঞ্চলের চীনের শানকি প্রদেশ পুলিশের কাছে জানান তার ছেলের বউ। পরে মঙ্গলবার পুলিশ তাকে জীবন্ত উদ্ধার করে। এই ঘটনার পর বৃদ্ধার ছেলে মাওকে আটক করেছে পুলিশ। তাকে হত্যাচেষ্টার মামলা দেওয়া হয়েছে। তবে আরো তদন্ত চলছে।
এর আগে মঙ্গলবার সকালে শানকি প্রদেশের জিংবিয়ান কাউন্টি থেকে স্থানীয় পুলিশ ওয়াং নামের ওই বৃদ্ধার নিখোঁজের খবর পায়। তার পুত্রবধূ পুলিশে এই খবর দেন। তিনি জানান, রবিবার রাত ৮টার দিকে তার ছেলে ওয়াংকে নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। এরপর পুলিশ দ্রুতই মাওকে তলব করে। তারপর ওই বৃদ্ধার ছেলেই মাকে জীবন্ত পুঁতে ফেলার কথা স্বীকার করে।
মাওর কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা নারীকে জীবন্ত উদ্ধার করে পুলিশ। অলৌকিকভাবে পক্ষাঘাতগ্রস্থ ওই নারী তিনদিন ধরে কোনো খাবার বা পানি ছাড়াই বেঁচে ছিলেন। তবে মাও কেন এই নৃশংসতা চালিয়েছিল তা এখনো জানা যায়নি।
সূত্র: ডেইলি মেইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



