Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৯৫ বছর বয়সের বৃদ্ধ বাবাকে বিয়ে করালেন আইনজীবী ছেলে
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

৯৫ বছর বয়সের বৃদ্ধ বাবাকে বিয়ে করালেন আইনজীবী ছেলে

By Saiful Islamজানুয়ারি 31, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে ৯৫ বছর বয়সের বৃদ্ধ বাবাকে পুনঃরায় বিয়ের পিঁড়িতে বসিয়েছেন তাঁর সন্তান চট্টগ্রাম জেলা জর্জকোর্টের আইনজীবী কাজী মুফিজুর রহমান। ৯৫ বছর বয়সে বিয়ে করে ব্যাপক আলোচনায় এসেছেন বাঁশখালী উপজেলার বাহার ছড়া ইউনিয়নের ইলশা গ্রামের কাজী বাড়ীর আলহাজ্ব কাজী সিরাজ আহমদ। কনে একই উপজেলার পৌরসভার মিয়ার বাজার এলাকার মেহরাজ খাতুন। তার বয়স ৫২ বছর।
৯৫ বছর বয়সের বৃদ্ধ বাবাকে বিয়ে করালেন আইনজীবী ছেলে

Advertisement

শুক্রবার (২৮ জানুয়ারী) রাত্রে শহরে তাদের বাসায় খতিবের হাট জামে মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।

কাজী সিরাজ আহমদ ১৯৮৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মক্কাশরিফের পবিত্র বাইতুল্লাহর একজন চাকরিজীবী ছিলেন। তিনি প্রথম বিয়ে করেছেন ১৯৫৮ সালে। তবে সে স্ত্রী মারা গেছেন ২০১৩ সালের প্রথম দিকে। ওই সংসারে এক ছেলে চার মেয়েসন্তান রয়েছে।

বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর একমাত্র ছেলে চট্টগ্রাম জর্জকোর্টের আইনজীবী কাজী মুফিজুর রহমান।

তিনি বলেন, আমার আম্মা অসুস্থজনিত কারণে মারা যায় ২০১৩ সালের প্রথম দিকে। পরে বাবাকে বিয়ে করতে বলেছিলাম বাবা তখন রাজি হয়নি। পরবর্তীতে লোকজন থেকে শুনেছি আমার বাবা বিয়ে করতে চাচ্ছেন এবং বাবা যখন রাজি হল বিগত পাঁচ বছর থেকে বাবার জন্য আমরা মেয়ের খোঁজ নিচ্ছি। এমনকি আমার ১২ বছর ওকালতিতে যত মহিলা ক্লায়েন্ট এসেছে সবাইকে বাবার জন্য বউয়ের কথা বলেছি।

সর্বশেষ উপজেলার জলদি মিয়া বাজারের পূর্ব পাশে মেহরাজ খাতুন নামে একজন মহিলাকে আমাদের মা করে নিলাম। বাবাকে নতুন সংসারে আবদ্ধ করাতে আমাদের বোনদের একটু আপত্তি থাকলেও আমি ছেলে হিসেবে দীর্ঘ সময় পর আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে বাবাকে বিয়ে করিয়েছি।

তিনি আরো বলেন, বাবাকে বিয়ে করার কারণ হচ্ছে- আমি মনে করি আমার বাবার খুব শক্ত শক্তি সামর্থ্য আছে। আমি এবং আমার স্ত্রী যখন কোর্টে চলে আসি আমার বাবা বাসায় একাকীত্বত অনুভব করে। আমি মনে করলাম বাবাকে বিয়ে করালে বাবার মন-মানসিকতা পুরোপুরি ভাল থাকলে আরো বেশি হায়াৎ পাবে। আমাকে এখন প্রতিদিন সকালে বের হতে তিনটি চুমু দেয় আমি তিনটা চুমু দেই। রাত্রে বাসায় ফিরলে আমাকে আবার তিনটা চুমু দেয় আমি তিনটা চুমু দেই। আমার কথা হল আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবার এখন থেকে আর একাকিত্ব অনুভব করবে না। আমার মায়ের (নতুন) সাথে আমার ওয়াদা ছিল উনাকে মায়ের মর্যাদা দিয়ে মৃত্যু পর্যন্ত দেখ ভাল করব। ওনার ঐকান্তিক ইচ্ছা ওনাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাবো। মাকে আনার সময় উপযুক্ত কাপড়, স্বর্ণালঙ্কার দিয়েছি। ওনার আগের বিবাহ কাবিন ছিল ১০ হাজার টাকা।, বর্তমান আমি নির্ধারণ করেছি এক লক্ষ এক টাকা।

বিষয়টি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য না করেন, সেজন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন আইনজীবী ছেলে কাজী মফিজুর রহমান। এদেশের অধিকাংশ বাবারা বয়স হয়ে যাওয়ার পর তার সন্তানের উপর নির্ভর করে। নিজের হাতে কিছু না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু ছেলেদের থেকে চাওয়া যায়না। অথবা সন্তানেরা বুঝলেও সামাজিক কুচক্র মহলের কারণে বাবাদের দ্বিতীয় বিয়ে করানো থেকে দূরে থাকে। যদিও অধিকাংশ সন্তানেরা মনে করে দ্বিতীয় বিয়ে অসম্মানের। মূলত তাদের ভুল ধারণা ভাঙতে মায়ের অভাব পূরণের জন্য ৯৫ বছর বয়সে বাবাকে বিয়ে করান এডভোকেট কাজি মফিজুর রহমান। তার এমন সুন্দর উদ্যোগের জন্য অনেকেই সাধুবাদ জানান।

বিধবা পুত্রবধূকে ধুমধাম করে বিয়ে দিলেন শাশুড়ি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa