Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র, মৃত্যু বেড়ে ১১২
আন্তর্জাতিক

বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র, মৃত্যু বেড়ে ১১২

By Hasan MajorJuly 24, 20212 Mins Read

বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র, মৃত্যু বেড়ে ১১২

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। বন্যা ও ভূমিধস ভয়াবহ আকারে দেখা দিয়েছে। প্রায় লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এখন পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের জেলা রায়গড়ে অন্তত তিনটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলের তালিয়ে গ্রামে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া রাজ্যটির আরও কয়েকটি এলাকায় নয়টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৫৯ জন। পাশাপাশি ভারী বৃষ্টিপাতে দুর্ঘটনায় আরও ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য কর্মকর্তা জানিয়েছেন, সাতারা এবং রায়গড় জেলায় ভূমিধসে আরও কয়েক ডজন মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতে পশ্চিম উপকূলে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে উপচে পড়ার আশঙ্কায় বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত ৪০ বছরের ইতিহাসে মহারাষ্ট্রে জুলাই মাসে এবারের মতো এত বৃষ্টি আর কখনও হয়নি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সাংবাদিকদের বলেছেন, অপ্রত্যাশিত ভারী বৃষ্টিতে অনেক জায়গায় ভূমিধস হয়েছে এবং নদীগুলোর আশপাশের এলাকা তলিয়ে গেছে।

তিনি বলেন, বাঁধ এবং নদী উপচে পড়ছে। আমরা বাধ্য হয়ে বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছি এবং নদী তীরের মানুষদের নিরাপদে সরিয়ে নিচ্ছি।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে বেশ কয়েকদিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে। গত সপ্তাহে মুম্বাইয়ের কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়।

রাজ্যে বন্যা ও ভূমিধসে আটকা পড়া হাজারও মানুষকে উদ্ধারে সরকার হেলিকপ্টার কাজে লাগাচ্ছে। আটকে পড়াদের বাড়ির ছাদ বা কাছাকাছি উঁচু কোথাও আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে, যাতে তাদের হেলিকপ্টার থেকে সহজে দেখা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa