
অগস্তাওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় অন্যতম প্রধান সাক্ষী কেকে খোসলা। এই মামলার অন্যতম অভিযুক্ত রাতুল পুরীর সংস্থাতেই কাজ করেন এই কেকে খোসলা। বিশেষ বিচারক অরবিন্দ কুমারের আদালতে রাতুল পুরীর আগাম জামিনের বিরোধিতা করে তাকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানিয়েছে ইডি। শুধু তাই নয়, মামলার সাক্ষীদের ভয় দেখাচ্ছেন, শাসাচ্ছেন রাতুল।
গ্রেফতার এড়াতে শুক্রবারই অভিযুক্ত রাতুল পুরীকে আত্মপক্ষ সমর্থনে যুক্তি পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। তাই আদালতের থেকে আগামীকাল পর্যন্ত গ্রেফতারি থেকে বাঁচার ‘রক্ষাকবচ’ পেয়েছেন রাতুল। এ দিনই আদালতে হাজিরা দিতে হবে মামলায় অন্যতম প্রধান সাক্ষী কেকে খোসলাকেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



