Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বেশি দামে অতিরিক্ত লবণ কিনে লজ্জায় ক্রেতারা!
বিভাগীয় সংবাদ

বেশি দামে অতিরিক্ত লবণ কিনে লজ্জায় ক্রেতারা!

By Sibbir OsmanNovember 20, 2019Updated:November 20, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : রংপুরের পীরগাছায় হঠাৎ গুজবে কান দিয়ে লজ্জায় পড়েছেন লবণ ক্রেতারা। বাড়ির বাইরেও অনেকে লজ্জা দিচ্ছেন আবার বাড়িতেও প্রয়োজনের অতিরিক্ত লবণ নিয়ে গিয়ে গৃহিণীর তোপের মুখে পড়েছেন। বেশি দামে বেশি লবণ কিনে অনেকে আফসোস করছেন। এতে অনেকে বিদ্রুপের ভয়ে বাড়ির বাইরে বের হচ্ছেন না।
বেশি দামে অতিরিক্ত লবণ কিনে লজ্জায় ক্রেতারা!

Advertisement

উপজেলা প্রশাসন ও থানা পুলিশের তৎপরতায় গতকাল মঙ্গলবার রাত থেকেই লবণের বাজার দর স্বাভাবিক হয়েছে। বেশী দামে লবণ বিক্রি করায় ৫ দোকানীর ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার রাত থেকেই লবণের দাম বাড়ার গুজব ছড়ায় একটি মহল। আর এ গুজব ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে শুরু করে গ্রামে-গঞ্জে। এ গুজবে উপজেলায় ব্যবসায়ীরা লবণের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করে। লবণের দাম বাড়ার খবর পেয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দোকানে দোকানে লবণ কিনতে ভিড় করে।

সোমবার (১৮ নভেম্বর) প্রতিকেজি লবণ ৩০ টাকায় বিক্রি করা হলেও মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাজারে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু গুজব ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে বিকালেই তা ৮০ টাকা কেজি ছাড়িয়ে যায়। বিভিন্ন কম্পানির প্যাকেট লবণের পাশাপাশি খোলা লবণও ব্যাপক হারে বিক্রি হয়েছে। গুজবের কারণে মঙ্গলবার সকাল থেকে কতিপয় অসাধু ব্যবসায়ী বিভিন্ন হাট-বাজারে লবণ বেশী দামে বিক্রি শুরু করে। লবণের দাম বৃদ্ধি পাবে এমন খবরে সাধারণ মানুষ মুদি দোকানগুলো থেকে চাহিদার তুলনায় কয়েকগুন বেশী লবণ ক্রয় করে।

আফছার আলী নামে এক ক্রেতা জানান, ‘মঙ্গলবার বিকেলে ১০ কেজি লবণ কিনি ৮০ টাকা কেজি দরে। তখন নিজেকে ‘সৌভাগ্যবান’ মনে হয়েছিল। কিন্তু রাতেই আগের দামে লবণ বিক্রি হতে শুরু করলে তখন নিজের নির্বুদ্ধিতায় লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছি না। এভাবে ঠকে যাবার কথা কাউকে বলতেও পারছি না।’

মঙ্গলবার পীরগাছা বাজার থেকে পাঁচ কেজি লবণ ক্রয় করে তাজুল ইসলাম। তিনি বলেন, ‘লবণের দাম ২০০ টাকা কেজি হবে এমন খবর ছড়িয়ে পড়লে আমি পাঁচ কেজি লবন কিনি। সবাইকে দেখিয়ে দেখিয়ে লবণ বাড়িতে নিয়ে গেছি। আজ সবাই আমাকে লজ্জা দিচ্ছে। এতো লবণ একসাথে কিনে বাড়িতেও গৃহিণীর তোপের মুখে পড়েছি।’

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, ‘লবণের দাম বৃদ্ধির খবর গুজব ছিল। বর্তমানে বাজার দর স্বাভাবিক রয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa