Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বগুড়ার চরাঞ্চলে কম খরচে বেশি লাভ হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন চাষীরা
বিভাগীয় সংবাদ

বগুড়ার চরাঞ্চলে কম খরচে বেশি লাভ হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন চাষীরা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 20, 2022Updated:November 20, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : সার প্রয়োজন হয় না, সেচ লাগে খুবই কম এবং নিড়ানী ছাড়াই চাষে অধিক লাভ হওয়ায় ‘চরাঞ্চলের রুপা’ খ্যাত বাদাম চাষে ঝুঁকছেন বগুড়ার কৃষকরা।দেখা যায়, বগুড়ার সারিয়াকান্দী উপজেলার কাজলা, ধারা বর্ষা, বোহাইল, ছোনপচা, ধুনট উপজেলার শহড়াবাড়ী চরসহ দুই উপজেলার চরগুলোতে বাদাম লাগাতে ব্যস্ত কৃষকরা।

বগুড়ার চরাঞ্চলে কম খরচে বেশি লাভ হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন চাষীরা

Advertisement

চরের মাটিতে জমি তৈরি করে সেখানে বাদাম বপন করছে তারা। কেউবা দিনমজুর নিয়ে, কেউবা পরিবার পরিজন নিয়ে বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন। সারিয়াকান্দীর উপজেলার ছোনপচা চরের কৃষক শহিদুল ইসলাম বলেন, “খুব কম খরচেই বাদাম চাষ করা যায়। চাহিদাও বেশি, দামও বেশি। বাজারে নিতে হয় না। বিভিন্ন জেলা থেকে এসে পাইকাররা জমি থেকেই কিনে নিয়ে যায়।

তিনি বলেন, “চরাঞ্চলের মানুষের আর্থিক স্বচ্ছলতা লাভের পথ হিসেবে এখন বাদাম চাষই প্রাধান্য পাচ্ছে। বাদামকে আমরা ‘চরের রুপা’ বলি।” ধুনটের শহড়াবাড়ী চরের সামছুদ্দিন বলেন, “চরের মাটিতে বিঘা প্রতি প্রায় সাত মণ বাদাম উৎপাদন হয়। প্রতি মণ বাদাম গত বছর জমি থেকে বিক্রি করেছি ছয় হাজার টাকা দরে।”

একই চরে আবুল হোসেন, জহুরা খাতুন এবং তার ছোট দুই সন্তানকে বাদাম বুনতে দেখা যায়। আবুল হোসেন বলেন, “বাদাম শুধু বুনেই চলে যাওয়া যায়। নিড়ানি, পানি, সারও দিতে হয় না। অন্য ফসলে খরচ করতে হয়। তাই এবার ২০ শতক জমিতে বাদাম বুনলাম।”

বগুড়া কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দুলাল হোসেন জানান, বগুড়ায় দিন দিন বাদাম চাষ বাড়ছে কম খরচে অধিক লাভের জন্য। এবার সারিয়াকান্দী ও ধুনট উপজেলার চরে এক হাজার ১০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯৮০ মেট্রিক টন।

সারিয়াকান্দী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল হামিদ জানান, বেলে-দোআঁশ মাটিতে বাদাম চাষ ভালো হয়। চরের মাটি এই ফসলের জন্য উপযোগী। তাই সারিয়াকান্দী এবং ধুনটের চরাঞ্চলে বাদামের ফলন ভালো হয়। এসব চরে স্থানীয় জাতের বাদাম চাষ হয়ে থাকে।

এই কৃষি কর্মকর্তা আরও বলেন, যাদের হৃদরোগ আছে তাদের জন্য বাদাম খুবই প্রয়োজনীয় খাবার। বাদাম মানুষের শরীরের খারাপ কোলেস্টেরল (এলডিএল) দূর করতে এবং যা ভালো (এইচডিএল) তা বাড়াতে খুবই উপকারী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa