জুমবাংলা ডেস্ক : কুয়েত থেকে আল মোল্লা এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ উপায়ে বাংলাদেশে টাকা প্রেরণ করে লাখ টাকা জিতে নিলেন সাত বাংলাদেশি। লাকি ড্র বিজয়ী সাতজন প্রবাসী বাংলাদেশি হলেন- হাসিবুল হাসান, আজাদ হোসেন নুর, ফিরুজ আহমেদ ফরিদ, রাশেদুল ইসলাম, জুনায়েত আহমেদ, মোহাম্মদ আবদুল মানাফ, সবুজ হোসেন।
বিদেশ হতে বৈধপন্থায় প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি বিদেশে থাকা মানি এক্সচেঞ্জগুলো বিভিন্ন সুযোগ সুবিধা ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে।
২৮ আগস্ট রোববার দুপুরে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে লাকি ড্র বিজয়ী সাতজন প্রবাসী বাংলাদেশির হাতে আল মোল্লা এক্সচেঞ্জের পক্ষ থেকে জনপ্রতি এক লাখ টাকার চেক তুলে দেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আল মোল্লা এক্সচেঞ্জের পরিচালক প্রবীণ সিং, জেনারেল ম্যানেজার জন সাইমন, সহকারী নিউটন জোসেফ, মার্কেটিং ম্যানেজার হুজেফা আব্বাসী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল বাতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


