Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের বাড়িতে মানবাধিকার কমিশন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের বাড়িতে মানবাধিকার কমিশন

By rskaligonjnewsAugust 29, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় মামলা দায়েরের ক্ষেত্রে মনগড়া আসামি না দিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের বাড়িতে মানবাধিকার কমিশন

Advertisement
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইলিম হোসেনের বাড়ি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘যারা মারা গেছেন বা আহত হয়েছেন, তাদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। অযথা মনগড়া আসামি দিয়ে সাংবাদিকদের আসামি করে মামলা করলে সেই মামলায় তো ফলপ্রসূ কিছু পাওয়া যাবে বলে আমি মনে করি না। কাজেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করতে হবে যাতে ভিকটিমরা ন্যায়বিচার পায় এবং দোষীরাও শাস্তির আওতায় আসে।’

তিনি আরও বলেন, ‘মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও কমিটি করা হয়েছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের ব্যাপারে আমরাও সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারব।’

এ সময় কমিশনের পরিচালক ইলিম হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও ন্যায়বিচারের আশ্বাস দেন।

বাংলাদেশে সাম্প্রতিক কোটাবিরোধী আন্দোলনে সংগঠিত হওয়া বিভিন্ন ঘটনা পর্যালোচনা ও বিস্তারিত বিশ্লেষণ করে ‘বাংলাদেশের কোটা ব্যবস্থা, সাম্প্রতিক কোটা আন্দোলন, সহিংসতা ও নাশকতা: কমিশনের পর্যবেক্ষণ’ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করার নিমিত্তে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলমকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি ঘটন করা হয়। গত ২১ জুলাই গঠিত ওই কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হলেও এখনও তারা তদন্ত শেষ করতে পারেনি।

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ইউশা রহমান, উপ-পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, উপপরিচালক এম. রবিউল ইসলাম, উপপরিচালক সুস্মিতা পাইক, গাজীপুর জজকোর্টের আইনজীবী আসাদুল্লাহ বাদল ও রফিকুল ইসলাম।

তদন্ত কমিটির কার্যপরিধির একটি অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলন কীভাবে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ডে রূপ নিল, সেই বিষয়ে বিস্তারিত তথ্যানুসন্ধান প্রতিবেদনে সন্নিবেশ করার কথা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa