Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

By rskaligonjnewsJanuary 31, 20262 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও সাউথইস্ট ইউনিভার্সিটি কমিটির সদস্য সচিব রানা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও চরিত্রহননের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে-সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিবার।

Kaliganj-Gazipur-Rana sarkar-2

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ভেরিফ্রাইড পেইজ থেকে এ প্রতিবেদন জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রানা সরকারকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর ছবি ও গুজব ছড়াচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেনস্তা করার পাশাপাশি তার নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বিবৃতিতে বলা হয়, রানা সরকার কখনোই আওয়ামী লীগ বা তার কোনো সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন এবং মহাখালী-তেজগাঁও অঞ্চলে আন্দোলনের সম্মুখ সারিতে থেকে সক্রিয় ভূমিকা রাখেন।

গাজীপুরের আন্দোলনেও তিনি অংশ নিয়ে আহত হন। পাশাপাশি, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগ নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারমূলক কর্মসূচিতে তার অবদান রয়েছে বলেও উল্লেখ করা হয়।

সংগঠনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো ও সম্পাদিত ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ফেসবুক আইডিতে বট অ্যাটাক ও হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে, যা স্পষ্টতই সাইবার অপরাধের শামিল।
এ পরিস্থিতিতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

তিনটি দাবি উত্থাপন করা হয়েছে-

১. রানা সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও সহিংস উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে। ২. তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নিতে হবে। ৩. যারা গুজব ছড়ানো ও সাইবার অপরাধে যুক্ত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সংগঠনের মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজ বলেন, “একজন আন্দোলনকারীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার এই প্রচেষ্টা জুলাইয়ের চেতনার পরিপন্থী। আমরা বিশ্বাস করি, কোনো অপশক্তিই সত্যকে দীর্ঘদিন চাপা দিতে পারবে না।”

তিনি আরও বলেন, একজন বিপ্লবীর সম্মান ও নিরাপত্তা রক্ষা করা কেবল সংগঠনের নয়, পুরো সমাজের নৈতিক দায়িত্ব।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa