Advertisement
জুমবাংলা ডেস্ক: সন্ধ্যার পরই শুরু হবে সোহাগের ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ে বাড়িতে অতিথিরাও আসতে শুরু করেছে। বিয়ের জন্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্র কেনা হলেও গায়ে হলুদের জন্য ফুল কেনা বাকি রয়ে গেছে। তাই মোটরসাইকেল নিয়ে তড়িঘড়ি করে ফুল আনতে যাচ্ছিলেন সোহাগ। কিন্তু বোনের বিয়ের ফুল নিয়ে ফেরা হয়নি তার, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলা সদরের লেঙ্গার দোকান এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত সোহাগ মাহমুদ জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের হক সাবের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ফুল আনতে মোটরসাইকেল নিয়ে সদর উপজেলার সোনাপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহাগ। পথিমধ্যে তার মোটরসাইকেলটি সদর উপজেলার গাজীর খেবা ও লেঙ্গার দোকান এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এ সময় হঠাৎ ট্রাকটি গতি কমিয়ে দেওয়ায় ট্রাকের পেছনে ধাক্কা খান সোহাগ। তখন ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোহাগ নিহত এবং তার সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী আহত হন।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুসুর রহমান সাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের পেছন থেকে বের হতে গিয়ে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহাগের মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, বিষয়টি আমাদের কেউ অবগত করেনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.