
এদিকে বিয়ের ক্লাবে নাহিন না আসায় বার বার তার মোবাইল ফোনে কল করেও কোন সাড়া না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। তারা বাড়িতে এসে খুঁজাখোজির এক পর্যায়ে বাড়ির পুকুরে নাহিনের মৃতদেহ ভাসতে দেখে। আনন্দের দিনে হঠাৎ পুরো রঙ্গমঞ্চে যেন বিষাদের ছায়া নেমে আসে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এমন একটি মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সালেহ নাহিন ভাটিয়ারী বিজয় সরণী ডিগ্রি কলেজেরিএকাদশ শ্রেণীর ছাত্র। সে পাক্কা মসজিদ এলাকার মুন্সি বাড়ির নাজিম উদ্দীনের পুত্র। আজ শনিবার বেলা এগারটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত এলাকার সাজ্জাদ নামে এক ব্যাক্তি বলেন, নাহিনের এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্ট। এলাকায় নাহিন খুব ভাল ছেলে হিসেবে পরিচিত ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



