Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিশেষভাবে তৈরি বৌদির পাঁপড় খেলেই সেরে যাবে করোনাভাইরাস এমন পরামর্শ দেয়া ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি সরকারের কেন্দ্রীয় ভারী শিল্প ও সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবার খোদ নিজেই করোনা আক্রান্ত। খবর হিন্দুস্তান টাইমস’র।

মেঘওয়াল বলেন, শরীরে কোভিড-১৯-এর উপসর্গ দেখা দেওয়ার পর আমি পরীক্ষা করিয়েছিলাম এবং দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ‘বৌদির পাঁপড়’র গুনগান করতে দেখা যায়। সেই ভিডিওতে মন্ত্রী দাবি করেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম অ্যান্টিবডি তৈরি করে পাঁপড়টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.