Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ব্যঙ্গচিত্র নিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের সহমর্মিতা প্রকাশ করেছেন মাক্রোঁ
আন্তর্জাতিক ধর্ম

ব্যঙ্গচিত্র নিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের সহমর্মিতা প্রকাশ করেছেন মাক্রোঁ

By Mohammad Al Aminনভেম্বর 1, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের ফলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

তবে ধর্মের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না বলে জানান প্রেসিডেন্ট মাক্রোঁ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটিই মন্তব্য করেন তিনি৷

মাক্রোঁ বলেন, আমি বুঝতে পারছি যে, ব্যঙ্গচিত্র প্রকাশের ফলে অনেকে আঘাত পেয়েছেন৷ তবে এ আঘাত সহিংসতাকে অনুমোদন দেবে তা আমি কখনোই মেনে নেব না৷

গত সপ্তাহে স্কুলের এক শিক্ষককে গলা কেটে হত্যার পর নিজ দেশে ধর্ম নিরপেক্ষতা ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সরব হন মাক্রোঁ৷ স্কুলের ক্লাসে মত প্রকাশের স্বাধীনতার উদাহরণ হিসেবে মহানবির ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিলেন সেই শিক্ষক৷

এ ঘটনার প্রতিক্রিয়ায় ‘ইসলাম ধর্ম একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেন মাক্রোঁ৷ সেই সঙ্গে এ ধরনের কার্টুন প্রকাশ বন্ধে ব্যবস্থা নেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি৷

তার এ মন্তব্যের প্রতিবাদ জানায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর কয়েকজন নেতা৷ ফ্রান্সের পণ্য বয়কটের দাবিও উঠে বিভিন্ন দেশ থেকে৷

সাক্ষাতকারে এমানুয়েল মাক্রোঁ বলেন, মুসলমানদের এ অনুভূতিকে আমি বুঝতে পারছি৷ তাদের প্রতি আমার শ্রদ্ধাও আছে৷ তবে এ বিষয়ে আমার ভূমিকা কী সেটি আপনাদেরও বুঝতে হবে৷ আমার ভূমিকা হলো পরিস্থিতি শান্ত করা, যা আমি এ মুহূর্তে করছি এবং এ অধিকারগুলো নিশ্চিত করা৷ আমার দেশে স্বাধীনভাবে বলার, লেখার, চিন্তার ও আঁকার অধিকার আমি সবসময়ই রক্ষা করব৷

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, তার মানে এই নয় যে, আমরা যা ভাবি, বলি, কিংবা আঁকি তার সবকিছুকেই আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি৷ তবে আমার বিবেচনায় স্বাধীনতা ও মানবাধিকার এবং ফ্রান্সের জনগণের স্বার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব৷

পত্রিকায় প্রকাশিত ব্যঙ্গচিত্রের বিষয়ে মাক্রোঁ বলেন, এটি (ব্যঙ্গচিত্রটি) সরকারি কোন প্রকল্প নয়৷ একটি স্বাধীন সংবাদপত্র এটি প্রকাশ করেছে যার সাথে সরকারের কোন সম্পর্ক নেই৷

তথ্যসূত্র: ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

জুন 18, 2026
দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

জুন 18, 2026
নারীদের অংশগ্রহণ

মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

জুন 18, 2026
Latest News
ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

নারীদের অংশগ্রহণ

মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

ইউরেনিয়াম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর বাধ্যতামূলক নয়, জানালো যুক্তরাষ্ট্র

ট্রাম্প

জি-৭ বৈঠকে ট্রাম্পের “আমি বস” মন্তব্য ঘিরে আলোচনা

নির্দেশনা

প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ

হরমুজ খুলছে

অবিলম্বে হরমুজ খুলছে ইরান, অবরোধ তুলছে যুক্তরাষ্ট্র: শাহবাজ শরিফ

স্মারকে স্বাক্ষর

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

চুক্তি

১৪ দফা চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত হলো

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa