Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ব্যস্ত রাস্তায় মধ্যবয়সী রিকশাচালকের হাউমাউ কান্না
ঢাকা বিভাগীয় সংবাদ

ব্যস্ত রাস্তায় মধ্যবয়সী রিকশাচালকের হাউমাউ কান্না

By Saiful IslamNovember 2, 20192 Mins Read

rickshaw

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মালিবাগ রেলগেটের সামনে আজ বিকেল ৩টার দিকে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ অসংখ্য যানবাহন থমকে আছে। কেউ একজন জোরে হাঁক ছেড়ে বললেন, কীরে ভাই, যানবাহন নড়ছে না কেন? সামনে কি যানজট বেশি নাকি?

উত্তরে একজন বলেন, নারে ভাই, সামনে রাস্তা ফকফকা। ব্যারিকেড পড়ছে, রেলগাড়ি আসছে।

এ কথা শুনে থেমে যায় হৈচৈ। হঠাৎ করে পেছন থেকে হাউমাউ করে এক মধ্যবয়সী রিকশাচালককে কাঁদতে দেখা গেল। যানজটে আটকা পড়া সবাই প্রথমে ভেবেছিল রিকশার যাত্রী হয়তো চালককে মারধর করেছে। কিন্তু রিকশায় বা আশেপাশে কোনো যাত্রী দেখা গেল না।

অনেকেই রিকশাচালকের কাছে কান্নার কারণ জানতে চাইলে কান্নার গতি আরও বেড়ে যায়। এক মোটরসাইকেলচালক রিকশাচালককে রাস্তার পাশে ডেকে নিয়ে শান্ত করে এমন করে কান্নার কারণ জানতে চান।

আবদুর রশীদ নামের ওই রিকশাচালক জানান, আজ সকালে তিনি তেজগাঁওয়ের গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে মহাখালীতে যান। সেখানে এক যুবক তাকে প্রথমে কমলাপুর নিয়ে যান। সেখানে ঘণ্টাখানেক বসিয়ে রেখে মতিঝিল ও পরে পল্টনে যান। মোট ভাড়া ২৫০ টাকা হলেও তার হাতে ১০০ টাকার একটি নোট দিয়ে তাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে মহাখালী ফিরে আসবে বলে চলে যান।

সরল বিশ্বাসে তিনি অপেক্ষা করতে থাকেন। কিন্তু দুই ঘণ্টা অপেক্ষা করলেও সেই যুবক আর ফিরে আসেননি। সারাদিন কষ্ট করে রিকশা চালিয়ে ন্যায্য পাওনা না পাওয়ার কষ্টে রিকশায় আর কোনো যাত্রী না তুলেই গ্যারেজে ফিরে যাচ্ছিলেন।

হঠাৎ তার মনে পড়ে যায়- রিকশা জমা দিতে গেলেই মালিককে যে ভাড়া দিতে হবে ন্যূনতম সে টাকাও তার কাছে নেই। এ কারণেই হাউমাউ করে কেঁদে ওঠেন।

আবদুর রশীদ জানান, সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার। তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa