Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ব্যারিস্টার মওদুদই এ জনপদে উন্নয়নের পথ রচনা করেছিলেন: কাদের মির্জা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ব্যারিস্টার মওদুদই এ জনপদে উন্নয়নের পথ রচনা করেছিলেন: কাদের মির্জা

By Saiful IslamMarch 18, 20212 Mins Read

ব্যারিস্টার মওদুদই এ জনপদে উন্নয়নের পথ রচনা করেছিলেন: কাদের মির্জা

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ জনপদে তিনিই (ব্যারিস্টার মওদুদ আহমদ) উন্নয়ন ও অগ্রগতির পথ রচনা করেছিলেন। এজন্য তিনি (ব্যারিস্টার মওদুদ আহমদ) স্মরণীয় হয়ে থাকবেন।

বুধবার রাত ৭টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা বই আমি পড়েছি। তার বইয়ে তিনি উল্লেখ করেছেন- ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে ফিরে না আসলে ভারতীয় মিত্রবাহিনী কখনো এ দেশ থেকে ভারতে ফিরে যেত না।’

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ১৭ মার্চ উপলক্ষে আমার পূর্বঘোষিত কর্মসূচি র্যািলি, ফুটবল ম্যাচ বন্ধ করে দিয়েছে প্রশাসন। অথচ কোম্পানীগঞ্জের প্রশাসন উপজেলা চত্বরে এখন বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।

প্রসঙ্গত, গত দেড় মাস ধরে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানর রহমান বাদলের বিরোধ চলছে। এ নিয়ে উপজেলাজুড়ে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে দু’পক্ষের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মঙ্গলবার (৯ মার্চ) সিএনজি চালক ও শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান, আহত হন অর্ধশতাধিক। এর আগে ১৯ ফেব্রুয়ারি আরেক সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহত হন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

July 10, 2026
নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

July 10, 2026
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026

Latest News

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa