জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর পাঠানো শোকবার্তায় এ তথ্য জানা গেছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বঙ্গবীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের গভীর সহানুভূতি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


