আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। খবর পার্সটুডে’র।

Advertisement
এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুতের দাম শতকরা ১০ ভাগ বেড়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান গত এক সপ্তাহ ধরে বারবার বলছেন, যেকোনো সময় ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরু করতে পারে। সেক্ষেত্রে একথা পরিষ্কার যে, মার্কিন র্কমকর্তাদের বক্তব্যে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজর। রাশিয়া অভিযোগ নাকচ করে বলছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



