Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব্যালন ডি’অর ২০২৩: কে এগিয়ে, মেসি না হাল্যান্ড?
খেলাধুলা ফুটবল

ব্যালন ডি’অর ২০২৩: কে এগিয়ে, মেসি না হাল্যান্ড?

By Saiful IslamMay 10, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের শেষদিকে এখন মৌসুম। ব্যালন ডি’অরে গোল্ডেন বলের লড়াই তাই জমে উঠেছে পুরোদমে। কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়ররাও আছেন এই তালিকায়। তবে, শেষ পর্যন্ত গোল ডটকমের পাওয়ার র‍্যাঙ্কিংয়ে সবার আগের দুইটি নাম হচ্ছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড।

মেসি না হয় বিশ্বকাপ জিতেছেন। তবে, মৌসুমের শেষার্ধে এসে এই বিশ্বকাপ জয়ীর অষ্টম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় হুমকি হয়ে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হাল্যান্ড। মেসি যখন ফুটবল থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পার করছেন, হাল্যান্ড তখন পূর্ণ করেছেন সিটির জার্সিতে ৩৫ তম প্রিমিয়ার লিগ গোল।

ব্যালন ডি’অর ২০২৩ এর তালিকায় সবার উপরের দুইটি নাম হচ্ছে লিওনেল মেসি ও আর্লিং হাল্যান্ড। তবে কয়েক মাস আগেও ধারণা করা যায়নি, মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য প্রতিযোগিতা হবে এই দুইজনের মধ্যে। মৌসুমের প্রথমার্ধে মেসি ছিলেন পিএসজির জার্সিতে দারুণ ফর্মে। এরপরই তিনি স্বাদ পান ক্যারিয়ারের সুন্দরতম অর্জন, বিশ্বকাপ ট্রফির। সোনায় মোড়ানো ক্যারিয়ার যেন পায় পূর্ণতা! সে সময় হাল্যান্ড ছিলেন না পাদপ্রদীপের আলোয়। বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি নরওয়ে। লিগ শিরোপার দৌড়েও ম্যানসিটিকে বেশীরভাগ সময়ই থাকতে হয়েছে আর্সেনালের পেছনে।

তবে সময় পাল্টেছে। বিশ্বকাপ পরবর্তী মৌসুমটিও মেসির জন্য হয়ে দাঁড়িয়েছে ভিন্ন। পিএসজির সাথে চুক্তি নবায়নের সম্ভাবনাও এখন নেই বললেই চলে। দর্শকদের দুয়োও শুনতে হয়েছে তাকে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি এখন ‘প্রায় নিখুঁত’ এক ফুটবল ক্লাব। আর, দলটির সবচেয়ে ধারালো অস্ত্রের নাম আর্লিং হাল্যান্ড। দলকে ট্রেবল জেতানোর লক্ষ্যে এখন অনেকটাই অপ্রতিরোধ্য এই নরওয়েজিয়ান গোলমেশিন। ব্যালন ডি’অর তাই জয় করবেন কে, সেই বিতর্ক এখন হয়েছে আরও জোরালো। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অনেকটাই যেন এগিয়ে আছেন হাল্যান্ড।

গতবারের ব্যালন ডি’অরে দ্বিতীয় থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল হাল্যান্ডকে। চলমান মৌসুমে সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকারের নামের পাশে আছে ৫২ গোল ও ৮টি অ্যাসিস্ট। এখানেই তাই প্রশ্ন চলে আসে, নামের পাশে অন্তত ৬০টি গোল নিয়ে যদি মৌসুম শেষ করেন হাল্যান্ড, ম্যান সিটি জয় করে ট্রেবল, লিওনেল মেসি পিএসজির হয়ে আর এক মিনিটও না খেলেন, তবে কে জিতবে ব্যালন ডি’অর? আর এভাবেই যদি সব হয়, তবে হাল্যান্ডের হাতে এই পুরস্কারটি না উঠলে সেটাই হবে নির্মম সিদ্ধান্ত।

গতবারও ব্যালন ডি’অর জয় করেছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে আর্জেন্টাইন এই মায়েস্ত্রো করেছেন ৩৭ গোল ও ২৪ অ্যাসিস্ট। জয় করেছেন বিশ্বকাপ ও ট্রফি দে চ্যাম্পিয়নস। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পথে মেসির পারফরমেন্সে তাকেই নিঃসন্দেহে ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে ফেভারিট ধরা যেতো। কিন্তু ২০২৩ সালে পিএসজির জার্সিতে মেসির ফর্মহীনতা ও ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। অষ্টম ব্যালন ডি’অরটা কি তবে মেসি থেকে দূরে সরে যাচ্ছে?

‘২০২৩ এগিয়ে! কে খেলাধুলা ডি’অর না ফুটবল ব্যালন মেসি হাল্যান্ড,
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

February 1, 2026
Latest News
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.