Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ব্যুত্থান মার্শাল আর্টের ২৩তম জাতীয় প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
খেলাধুলা বিভাগীয় সংবাদ রাজশাহী

ব্যুত্থান মার্শাল আর্টের ২৩তম জাতীয় প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

By Hasan MajorNovember 12, 2020Updated:November 12, 20202 Mins Read

ব্যুত্থান মার্শাল আর্টের ২৩তম জাতীয় প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

Advertisement
স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ব্যুত্থান আত্মরক্ষামূলক ক্রীড়া ও মার্শাল আর্টের ২৩তম জাতীয় প্রশিক্ষক সম্মেলন ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মহানগরীর লালনশাহ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ প্রশিক্ষক সম্মেলনের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বাংলাদশে ব্যুত্থান ফেডারেশনের সহ-সভাপতি  মোঃ আব্দুল বাতেন।

বিশ্ব রেকর্ডধারী ডিসকভারী চ্যানেলখ্যাত সুপার হিউম্যান জানাবাদ দর্শনের প্রবর্তক গ্রান্ডমাস্টার আচার্য ইউরী বজ্রমুনীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ খাদেমুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুর রহমান লোটন।

ব্যুত্থান মার্শাল আর্টের ২৩তম জাতীয় প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিতদক্ষিণ এশিয়ার ঐতিহ্যভিত্তিক আত্মরক্ষামূলক ক্রীড়া ব্যুত্থানের পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার ও প্রসারে বিশ্ব রেকর্ডকারী সুপারহিউম্যান গ্র্যান্ড মাস্টার ইউরি বজ্রমুনির নিবেদিত প্রয়াসকে সাধুবাদ জানিয়ে ডিআইজি আব্দুল বাতেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উদ্যোগী ভূমিকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, ক্রীড়ামোদী, সাংবাদিক ও সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকদের ব্যুত্থানকে বাংলাদেশে প্রচার ও প্রসারের ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।

রাজশাহী সরকারী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ খাদেমুল ইসলাম বলেন, এই ধরনের আত্মরক্ষামূলক ক্রীড়া দেশের প্রতিটি শারীরিক শিক্ষা কলেজের পাঠ্যসূচীতে অর্ন্তভুক্তি করা প্রয়োজন।

ব্যুত্থান অর্থ ‘স্বতন্ত্রের সাথে প্রতিরোধ’ অথবা ‘উত্থান লাভ করা’, একটি বাংলাদেশী মার্শাল আর্ট এবং কমব্যাট স্পোর্টস। এটি ‘আত্মরক্ষা ও ব্যক্তিগত উন্নয়নের পদ্ধতিগত কলাকৌশল’। ১৯৯১ সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের। ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরকারি স্বীকৃতি লাভ করে সংগঠনটি।

সম্প্রতি ব্যুত্থান ব্রুনাই দারুস সালামে জাতীয়ভাবে অনুশীলনকৃত ক্রীড়ায় অন্তর্ভুক্তি লাভ করে। ইন্টার ন্যাশনাল ব্যুত্থান ফেডারেশনের নেতৃত্বে ব্যুত্থান বিশে^র বিভিন্ন দেশে ক্রীড়া হিসেবে জনপ্রিয়তা লাভ করে চলেছে।

তিন দিন ব্যাপী এ সম্মলেনে বাংলাদেশের বিভিন্ন শাখা থেকে আগত ১২৮ জন প্রশিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন কৌশল প্রদর্শন করে। পরে প্রধান অতিথি প্রশিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

July 8, 2026
Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

July 8, 2026
রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

July 8, 2026

Latest News

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

ব্রাজিল

আজকের দিনেই ৭ গোল খেয়েছিল ব্রাজিল

বিশ্বকাপ

বিশ্বকাপের শেষ আটের লাইনআপ চূড়ান্ত

ফুটবলে কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

কোটি কোটি সমর্থক, তবু ফুটবলে কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তান?

Faul

মিসরের গোল কেন বাতিল, আর্জেন্টিনারটা কেন নয়

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

আর্জেন্টিনা

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টিনার

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa