Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ব্রহ্মপুত্রের পানি বেড়ে শেরপুরে নতুন এলাকা প্লাবিত
জাতীয় বিভাগীয় সংবাদ

ব্রহ্মপুত্রের পানি বেড়ে শেরপুরে নতুন এলাকা প্লাবিত

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 19, 2020Updated:July 19, 20202 Mins Read

ব্রহ্মপুত্রের পানি বেড়ে শেরপুরে নতুন এলাকা প্লাবিত

Advertisement
জুমবাংলা ডেস্ক: শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুর সদর ও নকলা উপজেলার চরা লের ৮ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। খবর ইউএনবি’র।

রবিবার সকাল ৯টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি গত ১২ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে শেরপুর ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার মোস্তফা মিয়া জানান, গত দুইদিনের তুলনায় রবিবার পানি বাড়ার গতি কিছুটা কমেছে।

সংশ্লিষ্টরা জানান, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ও কেকেরচর ইউনিয়নের ২৫টি গ্রামেও বন্যার পানি ঢুকে পড়েছে। মৃগী নদীতে পানি বাড়ায় শেরপুর শহরে মধ্যশেরী, শেরীর চর, নামা শেরি, অস্টমীতলা, এলাকার নিম্নাঞ্চলও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নকলার রেহাই অস্টাধর গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে।

বন্যায় সদর, নকলা ও শ্রীবরদী উপজেলার ১৩ ইউনিয়নের ৫০ গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, পাট, রোপা আমন, সবজির আবাদ ও আমন বীজতলা ডুবে গেছে।

এদিকে, শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান ও শিমূলতলী কজওয়েতে পানিতে ডুবে গেছে। এতে গত তিনদিন ধরে শেরপুর থেকে জামালপুর হয়ে উত্তরা লের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সরকারি সহায়তা ছাড়া তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, ১০০ হেক্টর রোপা আমন ধানের খেত, ১৫ হেক্টর পাটখেত, আমন ধানের বীজতলা ২৫ হেক্টর ও ২০ হেক্টর জমির সবজি খেত বন্যার পানিতে তলিয়ে গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়নি। পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, বন্যায় রেহাই অস্টাধর গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি জন্য বলা হয়েছে।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন জানান, আপাতত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৫০ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

অপরদিকে, স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক বন্যাকবলিত সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের কুলুরচর-বেপারীপাড়া এলাকা পরিদর্শন করে তিন শতাধিক মানুষের হাতে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্তদের উদ্বিগ্ন না হয়ে ধৈর্য্যরে সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa