Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে আগামীকাল রোববার (১১ জুলাই) ভোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার প্রতীক্ষিত ফাইনাল। যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এদিকে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া সেই ফাইনালের আগে চরম উত্তেজনা বিরাজ করছে দেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তাই পরিস্থিতি সামাল দিতে জেলার বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসন।

ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা থেকে এ ব্যবস্থা নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এর আগে শনিবার (১০ জুলাই) দিনভর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা সদর ও উপজেলা সদরের পাড়া-মহল্লায় মাইকিং করে সবাইকে ঘরে বসে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দেখতে বলা হয়েছে। বাইরে বড় পর্দায় কিংবা চায়ের দোকানে বসে খেলা দেখার আয়োজন করা যাবেনা। ম্যাচ শেষে আনন্দ মিছিল করতে দেয়া হবে না এবং পটকা ফাটিয়ে উল্লাসও করা যাবেনা বলেও মাইকিংয়ে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তি আর্জেন্টিনা সমর্থক মো. জীবন ও তার সঙ্গীদের দ্বারা হামলার শিকার হন। নোয়াবের ভাতিজা রেজাউল ব্রাজিলের সমর্থক। খেলা নিয়েই রেজাউল ও জীবনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরেই রেজাউলের চাচাকে মারধর করেন জীবন ও তার সঙ্গীরা। এ ঘটনায় পাল্টা হামলা হিসেবে ওইদিন রাতেই জীবনের তিন সঙ্গীকে ধরে মারধর করে ব্রাজিল সমর্থকরা। এর ফলে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে সংঘাত হতে পারে সেই আশঙ্কা থেকে তৎপর হয়ে উঠে পুলিশ। সেজন্য জেলায় বিট পুলিশের ১১৬টি টিম মোতায়েন করা হয়েছে। প্রতিটি টিমে ৪ জন করে সদস্য রয়েছেন। এর বাইরে ২৫টিরও অধিক বিশেষ টিম দায়িত্ব পালন করবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন কার্যকরে পুলিশের বিশেষ টিম কাজ করছে। তবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে যেন কোনো ধরণের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সেজন্য পুলিশের টিমগুলো আরও বেশি তৎপর থাকবে। এবার খেলা দেখতে হবে ঘরে বসে। উন্মুক্ত কোনো স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা যাবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.