
মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, মাহবুবুর রহমান ওসি হিসেবে যোগদানের পর থেকেই অটোরিকশা ও ইজিবাইক চালক-মালিকের উপর এক ধরণের নির্যাতন শুরু করেন। তিনি টাকার জন্য ইজিবাইক ও অটোরিকশা আটক করেন। পরে প্রতিটি গাড়ি ছাড়তে তিনি সাত-আট হাজার টাকা আদায় করেন। তিনি যোগদানের পর থেকে মালিক শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছে।
তবে ওসি মাহবুবুর রহমান বলেন, ‘মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ থাকায় আটক করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে এগুলো ছাড়া হয়। কিন্তু অটোর মালিক, শ্রমিকরা তাৎক্ষণিকভাবে ছাড়িয়ে নিতে চান।’ তিনি জানান, বুধবার বিক্ষোভের সময় তিনি ছিলেন না। পরে এসে মালিক, শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



