
বুধবার (১৪ আগস্ট) বিকেলে ফুটবল মাঠকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি সংঘষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা, কয়েকদিন আগে নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে জাল্লাহাটি গ্রামের ফুটবলার রমজানের সঙ্গে নোয়াগাঁও উত্তরপাড়া গ্রামের ফুটবলার জুয়েলের বাকবিতণ্ডা হয়। এরই জেরে গতকাল আবারও উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেড়ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
এসময় পুলিশের ৫ সদস্যসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



