
নিখোঁজ ব্যক্তিকে উদ্বারে ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় ডুবুড়িদল কাজ করছে বলে জানিয়েছেন মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন। আহত শাহিন হাওলাদার (২৬), ট্রলি চালক মোজাম্মেল হাওলাদার (৪২), সেলিম গাজী (৩২)কে স্থানীয়রা দ্রুত উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ট্রলি চালক মোজাম্মেল হাওলাদারকে উন্নত চিকিৎসার বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহিন হাওলাদারের ভাড়ায় চালিত ঐ ট্রলিটি ঝুঁকিপূর্ণ ব্রীজে মালামাল পারাপার করতে বাধ্য করে। নিষেধ অমান্য করে ট্রলি পারাপার করলে এ দুর্ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



