
সূত্রের খবর, করোনা ধাক্কায় ইতিমধ্যে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্রিটেনের রাজপরিার। ক্ষতি হয়েছে ৪.৫ কোটি মার্কিন ডলারের। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন ব্রিটেনের রাজ পরিবারের অর্থনৈতিক তত্ত্বাবধায়ক মাইকেল স্টিভেন্স।
শুধু করোনা ভাইরাস না এর পিছনে আরও একাধিক কারণ আছে বলেও জানিয়েছেন তিনি। সূত্র জানায়, গত কয়েক বছর ধরেই সময়টা ভালো যাচ্ছে না ব্রিটেনের রাজ পরিবারের। গত কয়েক বছরে ব্রিটেনের এই ঐতিহ্যশালী বাকিংহাম প্যলেস দেখতে পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে জানাচ্ছেন মাইকেল স্টিভেন্স। যার জেরে রাজকোষে অর্থ আমদানিতেও বড়সড় ভাটা দেখা যাচ্ছে। এর জেরে প্রায় ১.৯ কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে।
অন্যদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে আরও উদ্বেগের সুর শোনা যায় রাজপরিবারের এই বরিষ্ঠ কর্মচারীর গলায়। তার কথায় এই অবস্থা চলতে থাকলে করোনার জেরে আগামী ১০ বছরের মধ্যে আরও ২ কোটি মার্কিন ডলারের আর্থিক ঘাটতির মুখোমুখি হবে ব্রিটেনের রাজ পরিবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



