Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ব্রিটেনে সংসদ স্থগিত হচ্ছে; সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা
আন্তর্জাতিক

ব্রিটেনে সংসদ স্থগিত হচ্ছে; সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা

By Sazzad Hossainআগস্ট 28, 2019Updated:আগস্ট 28, 20192 Mins Read
বরিস জনসন, ব্রিটেনের প্রধানমন্ত্রী
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের পদত্যাগ বা ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি এক বিরল সঙ্কটের দিকে এগিয়ে যাচ্ছে। খবর বিবিসি বাংলার।

প্রথা ভেঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার আগামী ক’সপ্তাহের জন্য সংসদের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এবং সে লক্ষ্যে নির্দেশ দিতে ব্রিটেনের রানীকে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

মি. জনসনের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে চরম ক্ষিপ্ত হয়েছে ব্রিটেনের প্রায় সবগুলো বিরোধীদল।

তারা মনে করছে, কোন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করে আনার যে পরিকল্প প্রধানমন্ত্রী জনসন করছেন, বিরোধীদের হস্তক্ষেপে তা যেন সংসদ আটকে না যায়, তার জন্যই সংসদের অধিবেশন স্থগিত করার বিরল এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

তবে প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী ব্রিটেনের গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলেছেন।

সংসদের স্পিকার জন বারকো মন্তব্য করেছেন, এই পদক্ষেপ সংবিধান লঙ্ঘনের সামিল হবে।

সবচেয়ে ক্রুদ্ধ প্রতিক্রিয়া এসেছে বিরোধীদল এসএনপি নেত্রী ও স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টারজনের কাছ থেকে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী একটা স্বৈরশাসকের মত আচরণ করছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এমপিদের কাছে প্রধানমন্ত্রীর চিঠি যেখানে তিনি তার পরিকল্পনা প্রকাশ করেছেন।

তিনি বলেন, তিনি কিছু বাড়িয়ে বলছেন না। কিন্তু যদি সংসদের এমপিরা প্রধানমন্ত্রীকে ঠেকাতে না পারেন, তাহলে ব্রিটেনের সংসদীয় গণতন্ত্রের মৃত্যু হবে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ব্রেক্সিটের সাথে সংসদ স্থগিত রাখার কোন সম্পর্ক নেই।

সরকারের সংসদীয় কার্যক্রমের স্বার্থে, জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

মি. জনসন উল্লেখ করেন, এই দেশকে এগিয়ে নিতে সরকারের যে পরিকল্পনা তা বাস্তবায়ন শুরুর জন্য তিনি ৩১শে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে চান না।

তিনি বলেন, তার সরকার একটি নতুন সরকার। দেশের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তাদের অনেক পরিকল্পনা রয়েছে, যেগুলোর জন্য প্রয়োজন নতুন আইন। ফলে রানীর ভাষণের আয়োজন করা হয়েছে ১৪ই অক্টোবর, সে কারণেই কয়েক সপ্তাহ সংসদ স্থগিত থাকবে এবং ব্রেক্সিটের সাথে এর কোন সম্পর্ক নেই।

কিন্তু বিরোধীরা তার এই যুক্তি গ্রহণ করছেন না।

তাদের কথা, চুক্তি ছাড়া ব্রেক্সিট করাই সরকারি দলের আসল লক্ষ্য।

লন্ডনে ব্রিটিশ রাজনীতির একজন বিশ্লেষক ড. মুশতাক খান বিবিসি বাংলাকে বলেন, এই ধরনের সঙ্কট ব্রিটেনের বহু বছরের রাজনীতির ইতিহাসে খুবই বিরল।

তার মতে, বিরোধীদের পক্ষে তেমন কিছু করা কঠিণ কারণ প্রধানমন্ত্রী যা করছেন আইন মেনেই তা করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

জুন 10, 2026
হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

জুন 10, 2026
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

জুন 9, 2026
Latest News
বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa