Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বয়ফ্রেন্ডের বিয়ের আসরে হাজির প্রেমিকা, আহাজারি-আকুতি!
আন্তর্জাতিক

বয়ফ্রেন্ডের বিয়ের আসরে হাজির প্রেমিকা, আহাজারি-আকুতি!

By Sibbir OsmanJuly 12, 20212 Mins Read

বয়ফ্রেন্ডের বিয়ের আসরে হাজির প্রেমিকা, আহাজারি-আকুতি!

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: টানা চার বছরের প্রেমের সম্পর্ক। তবুও অন্য মেয়েকে বিয়ে, যা মানতে পারেননি প্রেমিকা। প্রেমিকের বিয়ের খবরে শুনে দৌড়ে গিয়েছিলেন বিয়ের আসরে। আকুতি করেন শুধু তার ‘বাবুর’ সঙ্গে একটু কথা বলতে। কিন্তু সে সুযোগ আর হয়নি। একপর্যায়ে বুকভরা অভিমান নিয়ে নিজে থেকেই বাড়ি ফিরে যান তরুণী।

আদতে এটি সিনেমার কোনো দৃশ্যের মতো হলেও বাস্তবে এমনই আবেগঘন দৃশ্যের দেখা মিলল ভারতের মধ্যপ্রদেশে। যাকে সবকিছু উজাড় করে দিয়েছিলেন, শেষবারের মতো তাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন বিয়ের আসরে। ইতোমধ্যে প্রেমিকার ছুটে গিয়ে ওই আকুতি করার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদের কোঠি বাজারের কামাখ্যা গার্ডেনে ওই যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত সময়ে অতিথিরাও আসতে থাকেন। এরই মধ্যে ‘বাবু’, ‘বাবু’ ডাকতে ডাকতে কান্নারত অবস্থায় বাড়ির প্রধান ফটকের সামনে হাজির হন এক তরুণী। তবে, বাড়ির ফটক বন্ধ করে তাকে সেখানেই আটকে দেন লোকজন।

এরপর লোহার ফটক ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘এক বার আমার বাবুকে ডেকে দিন। একটি বারের জন্য ডেকে দিন। আমি শুধু এক বার কথা বলতে চাই।’ এসময় হাত ধরে বেশ কয়েকবার তাকে সরানোর চেষ্টা করেন অনেকে। কিন্তু তরুণী তার ‘বাবু’র সঙ্গে দেখা না করে যাবেন না বলে জানিয়ে দেন।

এমন ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই তরুণী জানান, ওই তরুণের সঙ্গে চার বছরের সম্পর্ক তার। তিন বছর তারা মেলামেশাও করেছেন। কিন্তু তাকে না জানিয়েই এখন অন্য কারও সঙ্গে বিয়ে করছেন তার প্রেমিক। তবে, এ বিয়েতেও তার আপত্তি থাকত না যদি বিষয়টি তাকে জানানো হতো।

তিনি বলেন, প্রেমিক অন্য কাউকে বিয়ে করছেন, বিষয়টি তাকে আগে জানায়নি। জানালে তিনি হয়তো আপত্তি করতেন না। তবে, এত দিনের সম্পর্ক সত্ত্বেও কেন তার সঙ্গে এমন আচরণ করা হলো, তিনি সেটার উত্তর জানতে চান।
হোশঙ্গাবাদ কোতোয়ালি থানার পরিদর্শক শ্রদ্ধা রাজপুত ওই তরুণীর অভিযোগ শুনে তাকে থানায় নিয়ে আসেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই তরুণী প্রেমিককে মামলায় ফাঁসাতে চান না বলে শ্রদ্ধা রাজপুতকে জানিয়ে দেন। এরপর নিজে থেকেই বাড়ি ফিরে যান।

নেটিজেনদের মতে, ওই তরুণী তার সবটুকু দিয়েই ভালোবেসেছিল। কিন্তু অভিযুক্ত যুবক কখনও তাকে ভালোবাসেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa