Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভবন দিলেন শেখ হাসিনা, নাম নিলেন খালেদা জিয়ার
খুলনা বিভাগীয় সংবাদ

ভবন দিলেন শেখ হাসিনা, নাম নিলেন খালেদা জিয়ার

By Saiful IslamOctober 13, 20192 Mins Read

3

Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমনতলি ফাজিল মাদরাসার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে পর পর দুবার একথা বলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিদ। রোববার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখছিলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিরা।

অধ্যক্ষের এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদের মুখে ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অধ্যক্ষ আব্দুল মুহিদ।

এ ঘটনায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম কামরুজ্জামান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।
4
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শ্যামনগর-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার জানান, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলায় মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আনিসুর রহমান মোল্লা বলেন, ঘটনার সময় আমি ছিলাম। তবে এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। ইউএনও মহোদয়ের কাছ থেকে শুনুন। তিনি বিস্তারিত বলতে পারবেন।

এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দিয়েছে কিনা সেই প্রশ্নেরও তিনি কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, গুমনতলি ফাজিল মাদরাসায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি দুর্যোগ প্রশমন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪ জেলায় একযোগে এসব ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে ওই মাদরাসার নতুন ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সূত্র: জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa